বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিঝুম (পর্ব ২)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X নিঝুম(পর্ব ২) লেখাঃ শাহরিয়ার ছেলেটাকে এই প্রথম ভালভাবে খেয়াল করলাম। কিন্তু এই ভালভাবে খেয়াল করেই মনে হল কিচ্ছু ঠিক নেই। মাথায় কিছুই আসছেনা।তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। অনন্যাকে বলে ক্যান্টিন থেকে সোজা বাড়ি চলে আসলাম। একটা হট শাওয়ার নিয়েই শুয়ে পড়লাম। একটু ঘুমাতে পারলে ভাল লাগতো। কিন্তু ঘুম আসছেনা। আদৌ আসবে কিনা জানিনা। ভার্সিটিতে ছেলেটাকে ভাল ভাবে খেয়াল করেই বিপত্তি ঘটল। ছেলেটাকে চিনি আমি। খুব ভাল করেই চিনি। যেদিন তার ১৮+ বয়স হল সেদিন থেকে প্রায় রোজ ছেলেটাকে স্বপ্নে দেখি। সেখানে ছেলেটাকে অনেক চেনাচেনা লাগে। স্বপ্নে ছেলেটার সাথে কোথাও যেতে থাকি আমি। জানিনা কোথায়,, তবে একটা বাংলো মতন বাড়িতে যাই।বাড়িটার ঘেটের কাছাকাছি গেলেই স্বপ্ন ভেঙে যায়। ছেলেটার নাম পর্যন্ত জানিনা। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা ৭ টার দিকে ঘুম ভাঙল। পরদিন ভার্সিটিতে ক্লাসে ঢুকেই ছেলেটাকে দেখতে পেলাম। খুব ইচ্ছা করছিল ছেলেটার নাম জানতে। কিন্তু জিজ্ঞাসা করার সাহস হচ্ছিল না।এভাবেই ভার্সিটির প্রতিটা দিন কাটছিল। ১ বছর কেটে গেল। হ্যা ছেলেটার নাম আমি শুনেছি। ওর নাম দীপ্ত।নিবিড় আহমেদ দীপ্ত। মজার ব্যাপার হল এইএক বছরে ওর সাথে আমি কোনো কথা বলিনি, আর ও আমার সাথে না। তবে ও আমাকে প্রায় অল টাইম ফলো করে আর অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। আর আমিও স্বপ্নে ছেলেটাকে দেখতে থাকি কিন্তু কেউ কাওকে কিছু বলিনা।ছেলেটা এখনো কারু সাথে ভালোভাবে মিশে না বা কথা বলেনা। ছেলেটা দেখতে স্বাভাবিকের চেয়ে বেশি সুন্দর। ক্লাসের অনেক মেয়েই ওর উপর ক্রাশ খাইছে।কিন্তু ও কারু দিকে ফিরেও তাকায় না। ফাইনাল পরীক্ষা শেষ।অলস সময় কাটাচ্ছি। একদিন অনন্যা কল করে বলল ওর বার্থডে পার্টিতে যেতে। আমি সরাচর পার্টিতে কম যাই।কিন্তু ওকে না করতে পারলাম না। পার্টিতে যাওয়ার জন্য রেডি হব ঠিক এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসল।রিসিভ করলাম। আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম কে? ওপাশ থেকে একটা ছেলের কন্ঠ ভেসে এল। কন্ঠ শুনে বেশ অবাক হলাম।এত্ত সুন্দর কন্ঠ। সে আমাকে পার্টিতে যেতে নিষেধ করল। বলল পার্টিতে গেলে আমার বিপদ হবে। অনেক বড় বিপদ । বলেই কেটে দিল। কয়েকবার ট্রাই করলাম কিন্তু নাম্বার টা বন্ধ ছিল। দুটানায় পড়ে গেলাম। কি করবো এখন? যাব কি যাব না। হঠাত মনে হল কে না কে কল করে যেতে নিষেধ করছে তার জন্য আমাকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে টে যাওয়া বাদ দিতে হবে। বিকেলে রেডি হলাম। কালো রঙের চুড়িদার পড়লাম আর হালকা সাজলাম। গাড়িতে উঠলাম। কিন্তু বারবার মনে হচ্ছিল কিছু একটা ভুল করতে যাচ্ছি যাওয়াটা ঠিক হবেনা। অজানা আশংায় মন ভরে গেলো,,,,,,, চলবে ,,,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৮ জন


এ জাতীয় গল্প

→ নিঝুম দ্বীপের সেই ছেলেটি_লেখকঃ ইমদাদুল হক মিলন
→ ছোট নিঝুম দ্বীপ
→ নিঝুম(পর্ব ১)
→ নিঝুমের গল্প
→ নিঝুম এক বৃষ্টির রাতে
→ বৃষ্টিনিঝুম সকাল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now