বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
আমার প্রেমকাহিনী-----2
"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অনয় (০ পয়েন্ট)
X
লেখাঃ অনয়......
কুপির আলোতে মেয়েটিকে ভালভাবে দেখতে পেলাম না। নয় দশ হবে হয়তো। এসেই বলল কিছু বলবেন।
জ্বি এখানে মামার নামধরে বললাম তাদের বাড়িতে যাবো।
কিন্তু চিনতে পাচ্ছি না। মামার নাম বলা মাত্রই মেয়েটি তার মাকে ডেকে বলল মা দু জন লোক এসেছে মামার কাছে।
বলেই ঘরের ভিতরে চলে গেল। ঘর থেকে একজন বেরিয়ে এসে আমাদের সাথে নিয়ে মামাদের বাড়ির দিকে হাটা শুরু করল। এই লোকটি হয়তো মেয়েটির বাবা।
পথে আমরা কোথা থেকে এসেছি জিজ্ঞাসা করলেন। সব জানার পর যা বললেন তা শুনে আকাশ ভেঙ্গে মাটিতে পড়ার অবস্থা।
মামাকে নাকি কিছুক্ষণ আগে প্রস্রাবে সমস্যা হচ্ছে দেখে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মা আর রাফির আব্বুর প্রতি ভিষন রাগ হচ্ছে এখন। তবুও কিছুই করার নেই এসে যখন পড়েছি আজ থাকতেই হবে।
পাঁচ মিনিটের মধ্যেই বাড়িতে পৌছে গেলাম। সব কিছুই অচেনা লাগছে।
কিছুই আগের মত নেই। বিশাল মাটির দালান। ভিতরে ঢুকতেই দেখি বাড়ি ভর্তি মানুষ। মামাকে নিয়ে এসেছে বলে দেখতে এসেছে সবাই।
খালা, খালু তাদের ছেলেমেয়ে ও অন্যান্য আত্মীয় স্বজন।আমার অসস্থি লাগছে। নানা, নানী আর খালাদের সাথে কৌশল বিনিময় হল।
এরপর মনে মনে মাকে আবারও উদ্দার করলাম। এর কারন এখানে পানির বড় সংকট। পাহাড়ি এলাকা।
বছরের প্রায় সময়-ই টিউবওয়েলে কোন পানি পাওয়া যায় না।
খাবার এবং রান্না ছাড়া সবকিছুই সারতে হয় পুকুরের পানি দিয়ে।
খাবার পানি আর রান্নার জন্য বাড়ি থেকে কিছুটা দুরে একটা ডিপ টিউবওয়েল আছে সেখান থেকে পানি সংগ্রহ করা হয় যেটা কষ্টসাধ্য।
নিরুপায় হয়ে পুকুরের পানিতেই ফ্রেস হলাম।
সবাইকে একসাথে খেতে দেওয়া হয়েছে। খাবার মেনুতে সাদা ভাত, দেশি মুরগী, বড়মাছ তরকারি, টাকি মাছের ভর্তা আর ডাল। রাফি অলরাউন্ডার। ওর কাছে সবকিছুই কমন। কিন্তু আমার তো বিপত্তি। ভাত আর ডাল ছাড়া কোনটাই কমন নয়। মুরগী আর বড়মাছে আমার অনিহা ছোট থেকেই। আর টাকি মাছের নাম শুনলেই মনে হয় বড়শি দিয়ে ধরা।
চলবে........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now