বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তিয়ার নানাবাড়ি (পর্ব ১)

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X তিয়ার নানাবাড়ি (পর্ব ১) লেখা ঃ শাহরিয়ার তিয়া আজ খুব খুশি। কারন আজ তারা সবাই মানে তিয়া, তিয়ার আব্বু আর আম্মু সবাই মিলে তিয়ার নানা বাড়ি যাচ্ছে। সাধারণত নানাবাড়ি যাওয়ার সময় সবাই খুশি খুশি থাকে। কিন্তু তিয়া একটু বেশি খুশি। কারন খবর পেয়েছে যে এবার তিয়ার ছোট মামা শুভ্রও আসবে। তিয়ার ছোট মামাকে খু ব ভাল লাগে। তিয়ার কাছে ছোট মামার চেয়ে মজার মানুষ আর কেউ নেই। তিয়া ঢাকায় থাকে। তার বাবা ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করে। তিয়ার নানাবাড়ি সুন্দরবন এর কাছাকাছি তোরা নামক গ্রামে(কাল্পনিক)। তিয়ার বাবা অফিসে বেশি ছুটি পায়না, আর তিয়ার স্কুল। মূলত এই দুটি কারনেই তিয়ারা নানাবাড়ি যায় অনেক দিন পরপর। এবার যাচ্ছে প্রায় ২ বছর পর। সেই ক্লাস ৬ এ বার্ষিক পরীক্ষা শেষে গিয়েছ তারপর আর যাওয়া হয়নি। তিয়া এবার জেএসসি দিল। অনেক দিন বন্ধ আর বাবার অফিসও ছুটি। সেজন্যই তিয়ার বাবা আহমেদ শরীফ কিছুদিন তিয়ার নানাবাড়ি থেকে ঘুরে আসার প্ল্যান করেছেন। অনেকদিন হলো গ্রামের বিশুদ্ধ পরিবেশে যাওয়া হচ্ছেনা। শহরের পরিবেশের যা অবস্থা ভাবাই যায়না। তিয়ার মা মিসেস আহমেদ (শেলী) ও খু ব খুশি অনেক দিন পর গ্রামে যাবে বলে। আর হ্যা তিয়াদের পরিবারে আরও একজন আছে। তিয়ার ছোট ভাই শান্ত। তার বয়স ২ বছর । অল টাইম হইচই করতে থাকে। সামলানো মুশকিল, খুব দুষ্ট। তবুও তিয়া ওর ছোট ভাইকে খুব পছন্দ করে। তিয়া মনে মনে নানাবাড়ি যাওয়া র পর কি কি করবে তার মোটামোটি একটা প্ল্যান করে ফেলেছে। সেটা পরে বলা হবে। এখন তিয়ারা যেতে থাকুক আজ এপর্যন্তই। বিঃদ্রঃ যেহেতু প্রথম কোনো গল্প লিখছি বিভিন্ন ভুল থাকতে পারে। কিছু মনে করবেন না। চলবে,,,,,,,,,,,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ তিয়ার নানাবাড়ি (পর্ব ২)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now