বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিংহ আর ইউনিকর্নের গল্প-(২য় পর্ব)

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ®মো: সাকিব হোসেন© (০ পয়েন্ট)

X সিংহ আর ইউনিকর্ন স্বাভাবিকের মতোই একদিন মারা-মারি করছিল । হঠ্যাৎ করেই তাদের মধ্যে কি হলো কে জানে তারা একে অপরের সাথে ভয়ানক সংঘর্ষে লিপ্ত হলো । একে অপরকে তারা সজোরে আঘাত করতে লাগলো । ধাওয়া-পাল্টা ধাওয়া করতে লাগলো । আর এরুপ ধাওয়া-পাল্টা ধাওয়া করতে করতে তারা এক সময় মাইলের পর মাইল পথ পার করে বনের এমন একটা যায়গায় এসে উপনিত হলো, যেখানে তারা পূর্বে কখোনই আসেনি । একেবারে ভিন্ন এক যায়গা । যে দিকে তাকায় গাছ-পালাহীন ধূ ধূ মরুভুমি প্রান্তর । যদি তারা এক মুহূর্তের জন্য থামতো তাহলে বুঝতে পারতো, এখানে কোন পাখির ডাক নেই, ঘোঁৎ ঘোঁৎ শব্দ কিংবা তীক্ষ্ম চিঁ চিঁ করা শব্দ নেই । যা সাদামাটা ছোট বনে থাকাটা খুব স্বাভাবিক । যদি তারা এক দন্ডও থামতো, তাহলে তারা বুঝতে পারতো এখানে না পাতার কোন শব্দ শোনা যায়, না কোন প্রজাপতিকেও উড়তে দেখা যায় । এ কারণে বনের এ অংশটাকে কেউ কোন সময় পছন্দ করেনি । তারা ভাবতেই পারেনি এখানে কোন বৃদ্ধ অথচ ড্রাগন বাস করতে পারে । কিন্তু না সিংহ, না ইউনিকর্ন কেউই বিন্দুমাত্র থামলো না । তাই, তারা কোন কিছু উপলব্ধি করতে পারলো না । তারা শুধু গর্জন মারা-মারি আর দৌড়া-দৌড়ি করেই গেল । মরুভুমিতে তখন ভয়ানক ঝড়ো হাওয়া বইছিল । হঠাৎ তারা একটা গাছকে কেন্দ্র করেই সংঘর্ষে জড়িয়ে পড়লো । দু`টি ড্রাগনের বাচ্চা আবার ঐ গাছের শাখায় উঠে খেলা করছিল । গাছটিতে ধাক্কা লাগতেই বাচ্চা দু'টি টপ করে তাদের সামনে এসে পড়লো । এবং তারাও তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লো । এই পর্বে এটুকুই । বাকি টুকু সামনে পর্বে ....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now