বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেক অনেক বছর আগে একটা সিংহ এবং একটা ইউনিকর্ন বাস করতো । ইউনিকর্ন হলো ঘোড়ার মতো দেখতে খুব গতি সম্পন্ন প্রানী যার কথা পৌরণিক প্রাচীন ইতিহাসে লেখা আছে । সিংহ এবং ইউনিকর্ন প্রায় সারাক্ষনই একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকতো । তারা এতোটাই দুষ্টু প্রকৃতির ছিল যে, একে-অপরে লাথি মারা-মারি, চিৎকার চেচা-মেচি, অনর্থকভাবে গর্জন করা ছিল যেন তাদের নিত্য সঙ্গী ।
যদি তোমার তাদের একজনের সাথে যেমন ধর ইউনিকর্নের সাথে একাকী সাক্ষাত ঘটে তাহলে নিশ্চিতভাবে প্রথমেই ইউনিকর্ন একটা কথায় বলবে যে, "আচ্ছা, সিংহটা কোথায় বলতে পারো? আবার তোমার যদি সিংহের সাথে সাক্ষাত ঘটে তাহলে সেও তোমাকে একটা কথায় প্রথমে বলবে, " আচ্ছা ইউনিকর্নটা কোথায় গেছে বলতে পারো?" বস্তুত কেউই কিছুক্ষন আগে ঘটে যাওয়া ঝগড়া-বিবাদের কিছুই মনে রাখতো না ।
তাদের মনে হয় খুব বেশি ঘুমের প্রয়োজন হতো না । তারা বনের মধ্যে সদম্ভে ঘুরে বেড়াতো । অনর্থক ছোটাছুটি , লাফা-লাফিতে তারা তাদের প্রায় সময় ব্যয় করতো । যার ফলে, তাদের বসবাসরত জায়গাটার অবস্থাও খারাপ হয়ে যেত । তাদের এরকম আচরণে অতিষ্ঠ হয়ে অনেক প্রানী চুপিসারেই নিজ নিজ কাজে চলে যেত । আবার অনেকে হতাশ ভাবে বলাবলি করতো- "আচ্ছা, ওই দুটোর কি বিধাতা আর কোন কাজ দেয়নি? সত্যিই আমরা তো আর পারছিনা । রাতে বাচ্চারা যে একটু আরামে ঘুমাবে তাও তো হবার জো নেই ।
আজ প্রথম পর্ব এ পর্যন্তই ...........
আরো আছে তোমাদের জন্য...........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now