বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেই ভয়ঙ্কর পুরুষ দশরথকেবলিলেন, 'মহারাজ, ব্রক্ষা নিজে এই পায়েস রাঁধিয়া পাঠাইয়াছেন।ইহা রানিদিগকে খাইতে দাও, নিশ্চয় তোমার পুত্র হইবে।'এই বলিয়া তিনি কোথায় যে মিলাইয়া গেলেন, কেহ দেখিতে পাইল না।
দশরথের কী আনন্দ!এই পায়েস রানিদিগকে খাইতে দিলেই তাঁহার পুত্র হইবে।প্রধানা রানি তিনজন-বড় কৌশল্যা, মেজ কৈকেয়ী, ছোট সুমিত্রা।দশরথ কী করিয়া তিনজনকে পায়েস বাঁটিয়া দিলেন, বলিতেছি।প্রথমেই সেই পায়েসের অর্ধেকটা লইয়া খানিক সুমিত্রার জন্য আর বাকি কৌশল্যার জন্য রাখিলেন, তারপর অন্য অর্ধেকেরও খানিকটা সুমিত্রার জন্য, আর বাকিটা কৈকেয়ীর জন্য রাখা হইল।বেশ সহজ হিসাব।
তিন রানিতে মিলিয়া মনের সুখে সেই পায়েস খাইলেন।তাহার কিছুদিন পরেই তাঁহাদের দেবতার মতো চারটি ছেলে হইল- কৌশল্যার একটি, কৈকেয়ীর একটি, আর সুমিত্রার দুইটি।
দশরথের পুত্র হইয়াছে শুনিয়া যে সকলেই আনন্দিত হইল, তাতে আর সন্দেহ কী! ব্রাক্ষণ আর গরিব-দুঃখীদের তো খুবই আনন্দ হইবার কথা, কারণ তাহারা অনেক টাকাকড়ি পাইল।
ছেলে চারিটি এগারো দিনের হইলে পুরোহিত বশিষ্ঠ মুনি তাঁহাদের নাম রাখিলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now