বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(প্রথম পর্বের পর) জানালা নামক ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে উঁকি দিয়ে দেখলাম সূর্য অস্ত যাচ্ছে মানে মাগরিবের নামাযের সময় হচ্ছে......কিন্তু কোনো আযানের শব্দ শোনা যাচ্ছে না.....আর যাবেই বা কি করে....এই মৃত্যুপুরিতে কি কেউ আযান দিতে পারবে........যাইহোক কেউ দিতে না পারলেও তো কি হয়েছে....আমি তো দিতেই পারি........... আযান শেষ..... ....আবরার কে ডাক দিলাম .......কিন্তু কেনো যেন ও উঠছে না......ওর গলায় একটা দড়ি পেঁচানো ........ওহ্ মনে পড়েছে ও উঠবে কি করে ওর তো পুরো শরীর বাধা......খুলে দিই.....ভাইটা আমার কত কষ্টই না পেয়েছে যখন জানোয়ারগুলো ওর গলায় কুকুরের দড়ি পড়িয়ে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিলো.......
"আবরার এই আবরার উঠ....ভাই আমার উঠ.....দেখ জানোয়াররা খাবার দিয়ে গেছেরে.....রাতে তো খাবার খাবার করে কাদছিলি.....খেয়ে নে ভাই আমার........."
" আরহাম বাবা আমার আবরারকে ডাকিস না ও উঠতে পারবে না.....ও আমার কাছে চলে এসেছে.....এই দেখ তোর ভাই আমার সাথে খেলা করছে......তুই ও চলে আয় বাবা.....আমরা বাবা ছেলেরা এখানে খুব মজা করবো.....ঐ জানোয়াদের মাঝে থাকিস না চলে আয় এখানে"
বাবার আওয়াজ ........." বাবা বাবা কই তুমি?? কই তুমি বাবা??? দেখতে পাচ্ছি না কেন তোমায়??"
তখনি আমার চোখ পড়লো বাবার ভষ্মিভূত দেহের উপর.....আর সাথে সাথে মনে পড়লো যে কাল রাতে জানোয়াররা আবরারকে নিয়ে কুকুরের মতো খেলার পর ওকে ঐ দড়ি দিয়েই সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেয়....মানে ও এখন চিরপ্রশান্তির ঘুমে নিমজ্জিত আছে !!
" ঘুমা ভাই আমার ঘুমা.....আমি তোর মাথায় হাতবুলিয়ে দিচ্ছি...... আর একটু দেড়ি কর আমিও চলে আসছি তোদের কাছে তখন সবাই মিলে খুব মজা করব এই জানোয়াররা আমাকেও তোদের কাছে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ"
"আচ্ছা মা আর বোনকে তো সেই তখন নিয়ে গেলো.....আর তার কিছুক্ষণ পরেই তো শুনতে পেলাম অসংখ্য নিরীহ কন্ঠের চিতকার আর তারপরই সেই চিরচেনা গুলির শব্দ এবং আবার সেই নিস্তব্ধতা .....মানে বাবা মা বোন....সবাই একসাথে আছে?? সবাই এতোটা স্বার্থপর হয়ে গেছে!!!! আমিও আসছি আমিও আসছি"
নামাযের সময় বয়েগেলো.....হয়তো এটাই আমার জীবনের শেষ নামায ....হয়তো এখনি ওরা চলে আসবে......
"নামাযে দাঁড়িয়ে গেলাম......কেবল একরাকাত নামায শেষ করেছি .....তখনি....দরজা খোলার আওয়াজ পেলাম কিছুক্ষণ কিছু একটার প্রবল আঘাতে লুটিয়ে পড়লাম মাটিটে.....জানোয়ারদের একজন AK -47 এর পেছনের অংশের দ্বারা সজোরে আঘাত করলো আমার মাথায় ......প্রচন্ড যন্ত্রণায় চিত্কার করে উঠলাম.....তবে মনের মধ্যে একটা অজানা আনন্দ....মনে মনে বলছি .....মারো আমায় আরো মারো....এই খানিকের ব্যাথাই আমার সারাজীবননের আনন্দের উত্স .....একে একে আমার চোখের সামনে ভেসে উঠলো সবার মুখ....আর মনে মনে বললাম.....আসছি আমি আসছি.......ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো......
কিন্তু ঠিক তখনি মনে পড়লো এই শয়তানরা কিভাবে একে একে আমার সকল আপনজনকে হত্যা করেছে....এদের শাস্তি না দিয়ে মরলে মৃত্যুও আমাকে শান্তি দিতে পারবে না......যন্ত্রণাকে উপেক্ষা করে দাড়িয়ে গেলাম .....একমুঠো বালি ছুড়ে মারলাম শয়তানটার চোখে.....ছিনিয়ে নিলাম ওর অস্ত্র ......এই প্রথম আমি গুলি হাতে নিচ্ছি না আগেও অনেকবার বাবার অস্ত্র হাতে নিয়েছি কিন্তু আমি যে গুলি চালাতে পারি না এই কথা আমার মন থেকে হাড়িয়ে গেলো.....প্রতিশোধের আকাঙ্ক্ষায় আমার দেহে এক অজানা শক্তি ভর করলো.....চালিয়ে দিলাম গুলি ঘাতকগুলোর উপর.....ঘটনার আকস্মিকতায় ওর প্রতিক্রিয়া করার সুযোগই পায়নি.....এলোপাথাড়ি গুলিচালালাম .....একে একে লুটিয়ে পড়লো সাতটি দেহ.....ঘর থেকে বেড়িয়ে এলাম....চালিয়ে দিলাম গুলি সবার উপর......জানিনা কয়জনকে মারতে পেরেছি...কিন্তু অল্পকিছুক্ষনের মধ্যে বৃষ্টির মতো আমার উপর গুলি বর্ষিত হতে লাগলো......ঝাঁঝরা হয়ে গেলো আমার শরীর....কিন্তু এতে আমার কোনো দুঃখ নেই.....অজানা আনন্দে আমার সব যন্ত্রণা উপেক্ষিত হতে লাগলো.....লুটিয়ে পড়লো আমার শরীর......
কলুষিত এই পৃথিবীর বন্ধন থেকে আজ আমি মুক্ত ......সৃষ্টিকর্তার নিকট শুধু একটাই প্রার্থনা যে এটাই যদি পৃথিবীর আসল রূপ হয় তাহলে তিনি যেন আর কোনো অসহায় মুসলিমকে এই দুনিয়ায় না পাঠান ......কি দোষ ছিলো আমার??? কি দোষ হাজার মুসলিমের??? আছে কি কারো কাছে এর উত্তর?? যদি এটাই আমাদের তকদির হয় তাহলে জীবন নামের নাটকের অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা নাই আমার....
(অনেকটাই কাল্পনিক তবে বাস্তব এর থেকেও নিষ্ঠুর )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now