বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসা এমনি হয়

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জাকারিয়া আহমেদ (০ পয়েন্ট)

X নীলাকে দেখে চমকে না উঠার কোন কারন দেখলাম না। প্রায় ৪ বছর পর দেখা। কিন্তু ও এতটুকুও বদলায় নি। এমনকি মা হয়েও। ওকে দেখে অকারনেও মুখে হাসি এসে যাচ্ছে। যদিও হাসির কোন কারনই নেই। " আরে, নিরব। কেমন আছ?? " নীলার কথা ভাবতে গিয়ে কখন যে ও পাশে এসে দাড়িয়েছে ডাকার আগে টেরই পাই নি। " এই তো। তা তুমি দেশে এলে কবে?? " " গতকালেই। তুমি ঠিক আগের মতই আছ। একদম বদলাও নি।" " তুমিও তো বদলাও নি।" " উহু, আমি অনেক বদলেছি। এই যে, মা হয়েছি, অন্যকারো স্ত্রী হয়েছি। আর আগের সেই চঞ্চলতাও আর নেই। বলতে পার পুরোটাই বদলে গেছি।" " তোমার স্বামি কই ?? উনাকে যে দেখছি না।" " টায়ার্ড, ঘুমুচ্ছে। এত করে বললাম তাও আসল না। বলল, বাসার পাশেই মার্কেট। বাবুকে নিয়ে যা লাগে কিনে আনো। আমি আরেকটু ঘুমাই।" " ওহ, কেমন আছ ?? " " এতক্ষনে,??!!!! হুম, ভালই।" ' ' " চুপ করে কি ভাবছ নিরব?? " " ভাবার আসলে তেমন কিছু নেই। তারপরও ভাবছি আমার এত কাছে থেকেও এমন অভিনয় তুমি কিভাবে করতে পারলে সেটা। আমি বুঝতেই পারলাম না।" " সব অভিনয় কি মানুষ শুধু নিজের জন্যই করে?? " " তাই বলে বাস্তবতা আর অভিনয়ের মধ্যে পার্থক্য থাকবে না ??? " " সেটা কখনো জানতে চাইনি। আর যখন চেয়েছি তখন এ ছাড়া আমার অন্য কোন পথ ছিল না নিরব।" " আমি জানি।" এটা শুনেই নীলা চট করে আমার মুখের দিকে তাকাল। নিচু স্বরে শুধু বলল " কি জান তুমি ?? " " সব।" " মানে ?? " " তুমি আমাকে আসলেই অনেক ভালবাসতে। অনেক। কিন্তু কি করবে বল ?? তোমার নিয়তিতে যে আমি ছিলাম না। নইলে এমন হবে কেন ?? এখন আর ওসব ভাবি না। তবে ৪ বছর আগে খুব ভাবতাম। নিজেকে প্রতারিত মনে হত। কিন্তু বাস্তবতাকে মেনে নেয়া ছাড়া অন্য কোন পথও ছিল না। এছাড়া আর কিই বা করতে পারতাম আমি ?? " " কি জান তুমি ?? " " চলে যাবার আগে কেন বললে, তুমি আমাকে ভালবাস না ?? সত্যটা বললে কি ক্ষতি হত তোমার ? তোমার মা তোমার অজান্তেই তোমার জন্য ছেলে ঠিক করে রেখেছিল। যেদিন তুমি তোমার মাকে আমার কথা বললে সেদিনই তোমার মা তোমাকে ঐ ছেলের কথা তোমাকে জানায়। তারপরও তুমি রাজি না হওয়াতে তোমার মা সুইসাইড করার হুমকি দেয়। আর দেয়াটাই স্বাভাবিক । যে ছেলের মায়ের কাছে তোমার মা কথা দিয়েছিল তুমি আমাকে বিয়ে করলে তোমার মা কি করে তাদের সামনে মুখ দেখাতো ??? আমি জানি সেটা তুমিও বুঝতে পেরেছ। তাই আমার সাথে মিথ্যে বলে আমার কাছ থেকে অনেক দুরে সরে গিয়েছিলে। কি দরকার ছিল মিথ্যে বলে দুরে সরাবার ??? আমি তোমাকে ভালবাসতাম। তোমার ভালর জন্য সবই তো করতে পারতাম। এমন অভিনয়টা না করলেও পারতে। তাতে দুজনেই ভাল থাকতাম। " " এতকিছু কার কাছে জানলে তুমি।?? " " লিজার কাছে। তোমার সবচেয়ে কাছের বান্ধবী। তুমি বিয়ে করে প্যারিস যাবার পর ও আমাকে সবকিছুই বলেছে। তুমি চলে যাবার পর ও সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। " " তারমানে লিজা কি এখন তোমার......... " " হ্যা, আমার স্ত্রী। ওকে নিয়ে আমি আসলেই অনেক ভাল আছি। আর আমরা দুজনেই চাই তোমরাও সুখে থাক। আমিই লিজাকে তোমার সাথে যোগাযোগ করতে না করেছিলাম। চাইনি অতীতের ছায়াটা বর্তমানকে অন্ধকারে ঢাকুক।" " তা, বিয়ে করলে কবে ?? " " বছর দুয়েক।" " জানো নিরব, এতদিন নিজেকে খুব ছোট মনে হত। প্রতিদিন ইচ্ছা করত তোমাকে সবকিছু বলে দেই। তাতে কিছু না হলেও নিজেকে অন্তত চাপমুক্ত লাগত। আসলেই এ ছাড়া আমার অন্যকোন পথ ছিল না।" " হুম। বাদ দাও এসব। যা হবার তা তো হবেই। যদি সময় হয় তোমার স্বামীকে নিয়ে তোমার বান্ধবির বাসায় একবার এসো। দাওয়াত রইল। আর ভাল থেকো।" " হুম, তুমিও।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৪ জন


এ জাতীয় গল্প

→ সত্যিইকারে ভালোবাসা এমনি হয় ||
→ ভালোবাসা এমনিই হয় পার্ট:২
→ ভালোবাসা এমনিই হওয়া উচিত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now