বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চিরকুটের শব্দ ২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Lokman Hosen (০ পয়েন্ট)

X "চিরকুটের শব্দ ২" । Writer Id :- lokmanhosen.babu.7 । ৪র্থ পর্ব । শশুড় বাড়ি নাকি রসের হাড়ি,, কিন্তু কোথায় কি? সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে যে বন্ধ হওয়ার কোন নামই নাই। বউ আছে তার কাজে, পুরুষ বলতে কেবল শশুড়ই আছে। একটা শালা থাকলে অন্তত গল্পগুজব করতে পারতাম। কিন্তু আমার শশুড় যেই মেয়ে পয়দা করছে তার সাথে কথা বলা মানে আমার ১৩ টা বাজা। শালির সাথেও কথা বলা যায় না। কি বউ আমার, নিজের বোনকে ও সহ্য করতে পারে না। আমার শশুড় মশাই তো এখনো তরতাজা। একটা শালার কথা না বললেই নয়? পারবে পারবে। . ছিঃ, আমি না জামাই? মামুন, ভদ্রতা বজাই রাখো(নিজে নিজে বকতেছি)। --একি? নিজে নিজে কি বলো? আমার হাতুকে কি পেত্নী ধরছে? --নাহ, যেই পেত্নী আমার ঘাড়ে ভর করছে, অন্য পেত্নী ধরার সাহস পাবে না। --পাগল হয়ে গেছে, খেতে আসো। --যেন এক জেলখানায় ডুকছি। --তাই বুঝি? --হুম। --এখন খেতে চলো, এসে কথা বলবো। --চলেন। আমি খাবার টেবিলে যাওয়া মানে শশুড় মশাই শিকার খুজে পায়। এতো প্রশ্ন পরিক্ষায় ও আসে না যতো প্রশ্ন আমাকে করে। এরপর সবাই একসাথে রাতের খাবার শেষ করলাম। খাবার খেয়ে এসে একটা জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছিলাম। --একি? ওখানে কি করো? এখানে বসো। --বউ, আমি কাল চলে যাবো। --ও আচ্ছা। ঠিক আছে, আমরা কাল চলে যাবো। --আমরা কেনো? তুমি থাকবে না? --তোমাকে ছাড়া? --আমার যে এখানে দম বন্ধ হয়ে আসছে। একা একা ভালো লাগে না। তুমিও দুরে দুরে থাকো। --কি করবো বলো, আম্মু কি আর আমার হাতুমের পছন্দ-অপছন্দ জানে? আমাকেই তো সব করতে হয়েছে। --ওও --মন খারাপ করো না। কাল আমরা ঘুরতে বের হবো, তোমাকে আমাদের গ্রামটা দেখাবো। --সত্যি? --হুম। --এই বৃষ্টি কতো ভালো লাগে। --ভিজবা? --এই নাহ, --কেনো? --ঠান্ডা লেগে যাবে। জ্বর চলে আসলে? --এতো কিছু ভাবলে হয়? এ সুযোগ আর আসবে না, চলো আমরা ভিজবো। --এখন? --একটু পর, সবাই ঘুমিয়ে যাক। তারপর ছাদে যাবো। --আচ্ছা। . এখন আমি যাবো না বললে আখি ও যেতো না। কিন্তু ঠিকই মন মরা হয়ে থাকতো, তবু বুঝতে দিবে না। তাই ওর আনন্দ মাটি হতে দিবো না। . সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন চুপি চুপি দুজন ছাদে যাই। ইচ্ছে মতো দুজনে ভিজি। আহা, আমার বউয়ে রোমান্টিকতা দেখে কে? গান ছাড়া নাচ, প্রায় এক ঘন্টা আমরা ভিজি। --বউ, চলো না ঠান্ডা লাগতেছে তো। --চলে যাবা? --ঠান্ডা লাগতেছে যে। --আচ্ছা চলো, তবে আমায় কোলে করে নিয়ে চলো। --এই ভিজা কাপড়ে কোলে নিয়ে হাটলে পিছলিয়ে পড়ে যেতে পারি তো। --পড়লে পড়বো, চলো তো। --আচ্ছা। দুজনই কাক ভেজা। ঘরে ঢুকেই ওয়াসরুমে গিয়ে দরজা লক করি। --এই দরজা খুলো। --কি হয়েছে? --দরজা আটকালে কেনো? আমি চেন্জ করবো না? --আমি আগে করি, তারপর তুমি করিও। --কেনো? ততক্ষণ কি এই ভেজা কাপড় নিয়ে দাড়িয়ে থাকবো নাকি? --তাহলে কি করবা? --একসাথে চেন্জ করলে কি কোন সমস্যা? --এই যাহ, এই অবলা নিষ্পাপ শিশুটা এসব সহ্য করতে পারবে না। কে শোনে কার কথা? বাকিটা ইতিহাস...... . ঠিক বেলা ১১ টায় আমার ঘুম ভাঙে। চোখ খুলে দেখি আখি আমার মাথা তার কোলে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাদছে। ঘটনা কি বুঝলাম না, কথা বলতে চেষ্টা করলাম। মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। এরপর আর কিছু মনে নেই। দুপুরে আবার ঘুম ভাঙে, খেয়াল করলাম আখি আমার মাথায় পানি দিতেছে। --কি হয়েছে বউ? কাদছো কেনো? --ও স্বামী, তোমার জ্ঞান ফিরছে? --আমার আবার কি হলো? --জ্বর হয়েছে তোমার, সকাল থেকে তুমি ৫ বার জ্ঞান হারাইছো। ভয়ে আমার ভিতরটা ধুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিলো। --এই পাগলি, আমার কিছু হয় নি। এই যে দেখো, আমি পুরো ফিট। --চুপ করো, সব আমার জন্য হয়েছে। কাল তোমাকে জোর করে বৃষ্টিতে ভিজানোর জন্যই এই অবস্থা হয়েছে। --আরে দুর, এই দেখো আমার কিচ্ছু হয় নি(বিছানা থেকে উঠতে চেষ্টা করলাম, খুব কষ্ট হচ্ছিলো) --এই কি করো? শুয়ে থাকো, কে উঠতে বলছে তোমাকে? --ভালো হয়ে যাবো তো, কেঁদো না প্লিজ। --এই সবই আমার জন্য হয়েছে, আমি খুব খারাপ, খুবই খারাপ।(জড়িয়ে ধরলো) --এই পাগলি, কাঁদলে তোমায় সত্যিই পেত্নীর মতো লাগে। --শয়তান, জ্বর হয়েছে তবুও দুষ্টুমি কমেনি। --খাবো। --অসভ্য, কি খাবে? --পানি। --ওও, তাই বলো। আমি খাবারও নিয়ে আসছি। --জ্বরের মধ্যে খাওয়া যায়? --অল্প হলেও খেয়ে নাও প্লিজ, ঔষধ খেতে হবে তো। --তুমি খাইয়ে দিবে? --আচ্ছা দিবো। --আমার মিষ্টি বউ। --আমার মিষ্টি স্বামী। . বিকেল বেলা রুমে আখি আর পাখি(শালি) এলো। --দু লা ভা ই --কে কে? --আমি, আপনার শালি। --ওও, আমি ভাবছি আমার শালি হবে হয়তো। --আরে নাহ, আমি আপনার শালি। --(ওও শশুর মশাই, আপনি কি জিনিস পয়দা করছেন? দুইটাই বয়রা) ও আচ্ছা, তা কি মনে করে? --এই হাতুম, চলোনা আমরা গ্রামটা ঘুরে আসি।(আখি) --আমার তো জ্বর। --এই জ্বরে কিছু হয় না দুলাভাই, চলেন তো। --কাল সকালে গেলে হয় না? --সকালে অনেক কাজ থাকে, চলো না। --আচ্ছা চলো। . চলবে................. . [পরবর্তী পর্ব আসছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ চিরকুটের শব্দ ২
→ চিরকুটের শব্দ ২
→ চিরকুটের শব্দ ২
→ "চিরকুটের শব্দ ২"
→ চিরকুটের শব্দ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now