বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চিরকুটের শব্দ ২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Lokman Hosen (০ পয়েন্ট)

X """""""""চিরকুটের শব্দ ২""""""""""""" । #_Writer fb id_ lokmanhosen.babu.7 । ,,,,,,,,,,,,,,,,,,,,,২য় পর্ব,,,,,,,,,,,,,,,,,,,, । এই প্রথম শশুড় বাড়ি যাবো। উফ, কি ফিলিংস। শশুড় বাড়িতে আগে কোন দিন যাই নি। তাই কেমন কেমন জানি লাগছে। আমার কোন শালা নেই। একটা শালি আছে, কিন্তু আমি চিনি না। কারন বিয়েটা হয়েছিলো আখির খালার বাড়ি থেকে। তাই এর আগে শশুড় বাড়ির সবার সাথে আলাপ করতে পারিনি। কেবল বিয়ের দিন শশুড় শাশুড়িকে চিনতে পেরেছি। কারন বিয়ের সব আয়োজন আখির খালার পক্ষ থেকেই করা করা হয়। আচ্ছা আমিতো নতুন জামাই, নিশ্চয় অনেক আদর আপ্যায়ন করবে, জামাই আদর করবে। . --এই --........ --এই ওঠো না। --........ --এই হাতুম --হুম --ওঠো --আরেকটু পর --ঠিক আছে। --(চলে যাচ্ছিলো, হাত ধরে ফেললাম) কই যাও? --রান্না ঘরে --আমাকে উঠাবা না? --তুমিতো আরো ঘুমাইবা বলছো। --বলছি তো কি হইছে? জোর করে তোলা যায় না? --যদি তুমি রাগ করো, তাই জোর করি নি। --এমন কেনো তুমি? আমার উপর কি তোমার কোন অধিকার নাই? --আছে তো। --তাহলে অধিকার ফলাও না কেনো? আমি কি আমার বউয়ের ভালোবাসার শাসন পাবো না? --উঠবা? নাকি এখনই পানি নিয়ে আসবো? --একিরে? মুখের কথা এখনো মুখেই, আর তোমার ক্যারেকটার উল্টে গেলো? --কেনো নয়? আমিতো হাতুমের বউ, বদলাতে তো হবেই। উঠো না প্লিজ। দেরি হয়ে যাচ্ছে। --একটা পাপ্পি দাও, নাহলে আজ আর উটছি না। --কেনো? রাতে কি মন ভরে নি? --এখন সকাল, দিলে দাও, না দিলে আবার ঘুমালাম। --তুমি না, দিন দিন শুধু শয়তান ই হচ্ছো। উম্ম্ম্ম্মাহ, এবারতো ওঠো। --ঠ্যাংকু, দ্রুত উঠে নাস্তা খেয়ে তৈরী হয়ে গেলাম। . ""হাতুমের এবারের মিশন শশুড় বাড়ি"" . --হ্যালো মিস, আমি কি এখন গাড়িতে উঠতে পারি? --চাটনি আচার এনেছো? --না, শুধু বমির ট্যাবলেট আর পানি এনেছি। --এক্ষুনি যাও, আচার নিয়ে এসো, নাহলে গাড়িতে উঠতে পারবা না।(বলেই গাড়ির দরজা লক করে দিলো। --যাচ্ছি যাচ্ছি, আর কিছু লাগবে? --হুম। আচার ৩ টা,চিপস ২ টা আর একটা স্পিড নিয়ে আসবা। --আচ্ছা, আর কিছু? --না, লাগলে পথে নেমে নিয়ে নিবো। --ওকে। সবগুলা এনে বউকে দিলাম। তারপর গিয়ে দরজা আনলক হলো। --এই শুনো, মনোযোগ দিয়ে চালাবা, আর গাড়ি চালানোর সময় একদম আমার দিকে তাকাবা না। বুজেছো? --তাকালে কি হবে? --একদম গাড় মটকে দেবো। সামনের দিকে তাকিয়ে চালাইবা। --আচ্ছা। অবশেষে আল্লাহর নাম নিয়ে শশুড় বাড়ির দিকে রওয়ানা হলাম। দীর্ঘ দেড় ঘন্টা পর শশুড় বাড়িতে এসে পৌছাই। হায় হায়, এরা কারা? বাড়ির গেইটে এতো পাহারাদার কেনো? . আখি গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে গেলো। এটা কি হলো? আমি নতুন জামাই, একা যাবো নাকি? সাথে করে নিয়ে গেলে কি হতো? নিজেই ঢুকতে চেষ্টা করলাম। ফলাফল শূন্য। --দু লা ভাই, কেমন আছেন? --তুমি তাহলে আমার শালি? --জ্বি না, আমি আপনার শালি। --(ওয়া কি? এইডা ও কি বইনের মতোই বয়রা?) ও আচ্ছা। তো বাহিরেই দাড় করিয়ে রাখবে? নাকি ভিতরে আসতে দিবে? --অবশ্যই ঢুকবেন। একটু এদিকে আসেন। --হুম বলো। --(হঠ্যাৎ করে একটা মালা পড়িয়ে দিলো) এবার এই কাগজ গুলো থেকে একটা কাগজ বেছে নিন। --কেনো? --নিন না! --আচ্ছা, নিলাম। --এদিক দিন(টেনে নিয়ে নিলো) --এটা কি? --এটা যাই হোক, ১০,০০০ টাকা দিয়ে তারপর ঢুকবেন। --ওমাগো --কি হলো দুলাভাই? --এতো টাকার কথা একসাথে কখনো শুনিনি তো, তাই এটা শুনে হার্ট এট্যাক হয়ে যাচ্ছিলো। --কিহ? টাকা না নিয়ে ভিতরে ঢুকতে দিবো না। --তাতে কি? ওই যে গাড়ি রাখা আছে, বাড়ি চলে যাবো। --অ্যাএএএএএএএ আপুউউউ। --আপুকে ডেকে লাভ নাই। আমি চলে যাচ্ছি। . --কিরে পাখি? কি হইছে?(আখি) --দেখো না আপু, দুলাভাই টাকা না দিয়ে চলে যাচ্ছে। --এই এই, কই যাও? এদিকে আসো। --কি? --টাকা দিচ্ছো না কেনো? প্রথম শশুড় বাড়িতে আসলে টাকা দিতে হয় জানো না? --তাই বলে এতো টাকা? --কতো চাইছে? --১০,০০০ চাইছে। --কিরে পাখি? এতো টাকা কেনো? --আচ্ছা ঠিক আছে দুলাভাই, ১০ টা কম দিয়েন। --(আহ, কি দয়ালু আমার শালিটা। দঅঅঅশ টাকা মাফ করে দিছে। দুঃখে আমার কান্দন আইয়ের) কি করবা এতো টাকা দিয়ে? --আমরা বন্ধবিরা সবাই চকলেট খাবো। --তাই নাকি? তোমার এতো কষ্ট করার কি দরকার? আমিই চকলেট এনে দিচ্ছি। --না না না, টাকা লাগবে। --দিবো না। --আপুউউউউ --আহা দিয়ে দাও, ভিতরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। --এই নাও ১ হাজার, --কিহ? আপু দেখো। --আচ্ছা, এই নাও আরো ১ হাজার। --আপুউউউউ --এই, মানিব্যাগ টা এদিক দাও তো।(আখি) --না।(তবু টেনে নিয়ে গেলো) --পাখি, --হু আপু --এই নে ৫ হাজার। আর ন্যাকামো করিস না। সরে দাড়া। --ঠ্যাংক ইউ আপু (সবাই দৌড়ে চলে গেলো) . --আমার ৫ হাজার টাকা পানিতে গেলো। --কিহ? ভিতরে চলোতো। --বউ --হুম --ভিতরে কি আর কোন টাকার খেলা আছে? --ধুর, চলো তো। --আচ্ছা চলো। . চলবে.................. . [পরবর্তী পর্ব আসছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

→ চিরকুটের শব্দ ২
→ চিরকুটের শব্দ ২
→ চিরকুটের শব্দ ২
→ "চিরকুটের শব্দ ২"
→ চিরকুটের শব্দ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now