বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক কাপ চা

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Jenifer Mehjabeen (০ পয়েন্ট)

X সকালে উঠেই রাজিবের মন। খারাপ হয়ে গেল। আজ তার মা বাসায় নেই। তার মা তো "ওয়ার্কিং উইম্যান" তাই বাসায় কম থাকেন। তাও সে জানে যে তার মা যখন বাসায় আসবে তার জন্য চকলেট আর দুইটা হুইসেল নিয়ে আসবে। সে তো বলেই দিয়েছে। রাজিব উঠে তার বাবার কাছে গেল। "বাবা, মা তো কালই আসছে। তাই না?" "হ্যাঁ। কালই আসবে। তুমি গুড বয় হয়ে থাকছ না?" "হ্যাঁ। থাকছি তো।" "তাহলে কেন আসবে না?" "আসবে তো। তুমি কেন পচা কথা বলছ?" রাজিবের বাবা হেসে দিলেন। ৯ বছর বয়সী এই ছোট বালকটির মায়ের জন্য অপেক্ষা বড়ই কষ্টকর। তিনি নিজে বুঝেন মায়ের থেকে দূরে থাকা কত কষ্ট। তার মাও তো তাকে ১০ বছর বয়সে রেখে চলে গিয়েছিলেন। "বাবা, তুমি কি ভেবে হাসছ?" "বলা যাবে না।" "থাক তোমার বলতে হবে না। মা এসে বলবে। মা সবার মনের কথা বুঝে।" তিনি আবারো হেসে দিলেন। রাজিব স্কুলে গিয়ে শান্ত ছিল। কিন্তু বাসায় এসে হঠাৎই তার মায়ের কথা খুব মনে পড়তে লাগল। মনে হতে লাগল মাকে ছাড়া সে ১ সেকেন্ডও থাকতে পারবে না। কিন্তু তাকে তো আরো ১৬ ঘন্টা থাকতে হবে। সে কি করবে! হ্যাঁ। সে ভোরে উঠে মায়ের প্রিয় আইস টি তৈরি করবে। তাহলে তার মা খুশি হবে! একই মুহুর্তে তার মাও চিন্তা করছিলেন ছেলেটার জন্য চকলেট নেওয়ার। তিনি কিনেও ফেললেন। ভোরে রাজিবের মা বাসায় যাওয়ার জন্য রওনা দিলেন। রাজিবও আইস টি তৈরিতে মেতে উঠল। রাজিবের মায়ের গাড়িটা যখন বাসা থেকে দুই কিলোমিটার দূরে তখন একটি দৈত্য, ট্রাকের ধাক্কা লাগল গাড়িতে। কারো কিছু হলো না। শুধু রাজিবের মায়ের মাথাটায় ধাক্কা লাগল। তিনি আশ্চর্য ভাবে জানালা দিয়ে ছিটকে বাইরে পড়লেন। আর আরো আশ্চর্যভাবে চিৎকার করলেন, "চকলেট কেউ নেন। নষ্ট হয়ে যাবে!" এটাই তার শেষ কথা ছিল। ওইদিকে রাজিব চা কাপে ভরে বসে আছে। কাউকে কাছে যেতে দিচ্ছে না। তাদের নিশ্বাসে চা গরম হয়ে যেতে পারে। বাকি অংশ আছে। তবে তা পাঠকের কল্পনার ওপর ছেড়ে দিলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য
→ কাপ্তাই লেকের অপরূপ দৃশ্য
→ চায়ের কাপ আর মহাকাশ ভ্রমণ
→ একটি গাজর, ডিম ও এক কাপ চা
→ কাফনের কাপড়ের তো পকেট নাই
→ এশিয়া কাপ ফানি ডাবিং (পর্ব-১)
→ গল্প :#ওয়ার্ল্ড_কাপ_আর_সাথে_জ্বালাময় সিনিয়র তিনটা গার্লফ্রেন্ড !!!
→ ব্রেকাপ
→ জামা কাপড় দিয়ে কি হবে
→ ব্রেকাপের দুইদিন পর ছেলেটা গিয়ে হঠাৎ করে মেয়েটাকে শক্তকরে জড়িয়ে ধরে। ম
→ ফুচকাপ্রেম
→ স্ট্যাটাসেই ব্রেকাপ
→ কাপতে শেখা
→ ব্রেকাপ লাভ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now