বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পায়েলটা অনেক সুন্দর।
- কিরে পছন্দ হয়েছে?
আমার খুব ভালো লেগেছে,কিন্তু প্রকাশ করলাম না শুধু বললাম
- খারাপ না,,,,,,
- হ্যা হ্যা বুঝি আমি, মনে মনে ঠিকই ধন্যবাদ দিচ্ছিস।
- তোমাকে ধন্যবাদ দিতে আমার বয়েই গেছে।
আমার চুল টেনে ধরে বললো,
- আমি ধন্যবাদ নিয়েই ছাড়বো।
- আন্টি দেখো,,,,
- কই মা, বলে চুল ছেড়ে দিতেই আমিও ভেংচি দিয়ে সেখান থেকে চলে এলাম।
সকালে চিল্লাপাল্লায় আমার ঘুম ভাঙ্গলো।
রুম থেকে বের হতেই দেখি আমার শ্রদ্ধেয় আম্মু চিল্লাচ্ছে। আমি বেরিয়ে
আসতেই,
- লাবণ্য, তুই আইসক্রিম খেয়েছিস?
- নাতো।
- মিথ্যে বলবি না।ভাবি বললো ফ্রিজ এ চারটা আইসক্রিম ছিলো একটাও
নেই।
এই কাজ তুই ছাড়া আর কেউ করতে পারে না।সত্যি করে বল,
- আজব, আমি খাই নি আইসক্রিম। আর আমি যদি জানতাম ফ্রিজ এ
আইসক্রিম আছে তাহলে তো সবার আগে শেষ করতাম।
- তারমানে তুই খেয়েছিস(আম্মু)
- আম্মু আমি খাই নি। আর আইসক্রিম খেলে এখনো সুস্থ থাকতাম না।
- লাবণ্য ঠিকই বলছে,আপনি শুধু শুধু মেয়েটাকে বকছেন ভাবি(আন্টি)
- তাহলে আইসক্রিম খেলো কে?(আম্মু)
- থাক বাদ দেন তো ভাবি(আন্টি)
ইশ আর একটু হলে বিনা অপরাধে আম্মুর হাতে পিটুনি খেতাম।কিন্তু
আইসক্রিম খেলো কে? পাসেই দেখি সামি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে দাত দিয়ে
নখ কাটছে। সন্দেহ ঠিক,এটা সামির কাজ।
- কিরে আইসক্রিম কি করেছিস?
- কিসের আইসক্রিম? (ভয়ে)
- একদম লুকাবি না,আমি ভালোভাবেই জানি তুই আইসক্রিম নিয়েছিস।
- লাবণ্য আপু কাউকে বলো না প্লিজ। আসলে আভার (সামির বাবু থুক্কু
জি এফ) সাথে দেখা করতে গেছিলাম ঘুষ হিসেবে ওর ছোট বোনকে দিয়েছি।
- আর একটু হলেই আম্মুর পিটুনি খেতাম।
সামি চুপ হয়ে আছে।
আয়ান পিছন থেকে দাত কেলিয়ে হাসছে আর বলছে,
-ইশ মিস্টেক, আর একটুর জন্য মাইর খাইলি না। মাইর খাইলে খুব খুশি
হইতাম।হে হে হে
- তোমার এই পিত্তি জালানো হাসি বন্ধ করবা(রেগে)
- আমার দাত আছে আমি হাসবো তাতে তোর কি?
হায়রে লবন,এতো বড় হইছে তবুও মায়ের হাতে মাইর খায়।হা হা হা
- ওই, আম্মু আমাকে মারছে নাকি হু
- মারে নাই তবে মারার মতই,হা হা হা
ওর হাসি দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। নাস্তার টেবিল থেকে জুসের
গ্লাস নিয়ে দিলাম ওর মাথায় ঢেলে। এবার দাত কেলিয়ে হাসো,,,,,,,
সবাই হা করে আমার দিকে।
- তোরা শুধরাবি কবে বলতো, এতো বড় হইছিস তবুও ছোট বাচ্চার
মতো একে অপরের পিছে লাগিস।(আন্টি)
- মা,আমি কি করলাম (আয়ান)
- হয়েছে সাফাই গাইতে হবে না,যা শার্ট চেঞ্জ করে আয়।
আয়ান ড্রেস চেঞ্জ করে এসে নাস্তার টেবিলে বসে আমার দিকে তাকিয়ে
গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার লুক দিলো আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে
নাস্তা করলাম।
সকালের নাস্তা শেষ করে রুমে ঢুকছি,কিছু একটার উপর পা
পড়লো,তাকাতেই
- আম্মুরেএএএএএ,,,,,
এরপর আর কিছু মনে নেই।
চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে আছি।পাশে আম্মু,আর বাকি সবাই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now