বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মেসেজ ইনবক্সে প্রেম
=> ভালবাসি।
=> আমিও
=>আমিও কি?
=>ভালবাসি.......
=> কতটা?
=>যতটা ভালবাসলে বলা যায় আমি তোমার
যতটা ভালবাসলে অধিকার নিয়ে বলা যায় তুমি আমার।
যতটা ভালবাসলে হয় সাগর সমান
ততটাই ভালবাসি তোমাকে।
জীবনের প্রয়োজন যেমনি বাতাস
তেমনি হয়ত প্রয়োজন তোমাকে আমার।
বলতে পারিনা যতটা
তারচেয়েও হয়ত ঢের বেশী ভালবাসি তোমাকে।
বুকের ধুকপুকের সাথে বেজে ওঠো তুমিও
হ্রদয়ের তানে।
সুর ছাড়া যেমনি হয়না গান
তোমাকে ছাড়াও হয়ত জীবন তেমনি বেসুরো।
তাই সুরে সুরে ওঠুক বেজে প্রাণে
ভালবাসি ভালবাসি...............
=>হুম বুঝলুম।
=>কতটা বুঝলে?
আমিও কি বোঝাতে পারি সবটুকু তোমায়
কি সাধ্যি আছে আমার
বোঝাতে পারি ভালবাসা?
হ্রদয়ের হার্টবিটের ভাষা যদি অনুবাদ করতে পারতাম
তাহলে হয়ত ছন্নছাড়া কবি হতাম না
হয়ত হতাম অন্যকিছু ----
=>তোমার চোখের দিকে তাকিয়ে
আমি বুঝে নিতে পারি ভালবাসা
কেননা ঐ চোখ দুটো শুধু যে আমায় খোঁজে।
তোমার বুকে মাথা রেখে আমি আমাকেই অনুভব করি।
=>সত্যি!!!
=>হ্যাঁ,গো, হ্যাঁ, সত্যি, সত্যি, তিন সত্যি....
মাঝে মাঝে মনে হয়
আমি কি দিতে পারি তোমার ভালোবাসার মূল্য....
=>ভালবাসার মূল্য হয়না,
তাই মূল্য পরিশোধ করারও কোন দায় নেই
ভালবাসার বিনিময়ে শুধু ভালবেসে যেতে হয়।
=>হ্যাঁ, তাইতো তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি..
ŘJ Řãj
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now