বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইরিনা....01

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sumaiya Akter (০ পয়েন্ট)

X লেখা: হুমায়ূন আহমেদ লোকটির মুখ লম্বাটে। চোখ দুটি তক্ষকের চোখের মত।কোটর থেকে অনেকখানি বেরিয়ে আছে।অত্যন্ত রোগা শরীর।সরু সরু হাত। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা।কাঁধে ঝুলছে নীলরঙা চকচকে ব্যাগ।তার দাঁড়িয়ে থাকার মধ্যে একটা বিনীত ভঙ্গি আছে।নিশ্চয় কিছু একটা গছাতে এসেছে। দুপুরের দিকে এরকম উটকো লোকজন আসে।এরা কলিংবেল টিপে বিনাত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে হাত কচলায়।লাজুক গলায় বলে,"আমি নিতান্তই একজন দরিদ্র ব্যক্তি,কাটা কাপড়ের টুকরো বিক্রি করি।আপনি কি অনুগ্রহ করে কিছু কিনবেন? কিনলে আমার খুব উপকার হয়।" এই লোক নিশ্চয়ই সে রকম কিছু বলবে।ইরিনা তাকে সে সুযোগ দিল না।লোকটি মুখ খুলবার আগেই সে বলল," আমাদের কিছু লাগবেনা।আপনি যান।"লোকটি কিছু বলল না। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খোলা দরজা দিয়ে বাড়ির ভেতরটা দেখার চেস্টা করতে লাগল।ইরিনা কড়া গলায় বলল,"বলেছি তো আমাদের কিছু লাগবে না।" "আমি কিছু বিক্রি করতে আসিনা।" "আপনি কে? কাকে চান আপনি?" "আমি কে,তা তুমি বুঝতে পারছ না?" ইরিনা তীক্ষ্ম চোখে তাকাল লোকটির দিকে।লোকটির দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটাকে একটু আগেই বিনীত মনে হচ্ছিল,এখন সে-রকম মনে হচ্ছেনা।এখন মনে হচ্ছে লোকটি ভয়ংকর উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। "আপনার কি দরকার বলুন?" "বাইরে দাঁড়িয়ে কি আর সবকিছু বলা যায়?" "বাবা-মা কেউ ঘরে নেই,আপনাকে আমি ভেতরে আসতে বলব না।" লোকটি মেয়েদের রুমালের মত ছোট্ট ফুল আঁকা একটি রুমাল বের করে কপাল মুছল।ইরিনা কাঁপা কাঁপা গলায় বলল,"আপনি কোন খবর না দিয়ে এসেছেন।" লোকটি বলল,"খবর না দিয়ে অনেকেই আসে।জরা আসে,মৃত্যু আসে এবং মাঝে মাঝে গ্যালাটিক ইন্টেলিজেন্সের লোকজন।" "তাহলে আপনি কি--?" লোকটি হাসল।নিঃশব্দ হাসি নয়-- বেশ শব্দ করে হাসি।এবং আশ্চর্যের ব্যাপার,হাসির শব্দ অত্যন্ত সুরেলা।শুনতে ভালো লাগে। ইরিনা বলল,"আসুন,ভেতরে আসুন।" "শুভ দুপুর ইরিনা।" "আপনি আমার নাম জানেন?" "গ্যালাটিক ইন্টেলিজেন্সের লোকজন যখন কারোর বাড়ি যায়,তখন বাড়ির লোকজনের নাম জেনেই যায়।সেটাই স্বাভাবিক তাইনা?" ইরিনা কথা বলল না।সে এক দৃস্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে।লোকটি বলল,"তুমি কি আমার কার্ড দেখতে চাও? স্বাধীন নাগরিক হিসেবে আমার পরিচয়পত্র দেখতে চাওয়ার তোমার অধিকার আছে।" "আমি কিছুই দেখতে চাইনা।আপনি কেন এসেছেন?আমার কাছ থেকে কী জানতে চান?" লোকটি কাঁধের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে বলল,"আমি কিছুই জানতে চাইনা।" "তাহলে এসেছেন কি জন্য?" "তোমাকে নিয়ে যাবা জন্যে।" "তার মানে?আমাকে কোথায় নিয়ে যাবেন?" "ইরিনা,তুমি জাননা ইন্টেলিজেন্সের লোকজনদের কোনো প্রশ্ন করা যায় না?বেধি নং চ 211/2, তুমি কি এই বিধি জান না? তোমাকে স্কুলে শেখান হয় নি?" "হয়েছে।" "তাহলে তুমি হয়তো চ 211/3 বিধিটিও জান।" "হ্যাঁ,জানি।" "বল তো বিধিটি কি?" ইরিনা যন্ত্রের মত বলল,"আপনি যদি আমাকে কোথাও যেতে বলেন তাহলে যেতে হবে।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now