বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক শিকারীর আত্নত্যাগের কাহিনী
.
.
অনেক বছর আগে এক রাজ্যে এক শিকারী লোক বাস করত৷ যদিও সে শিকারী ছিল কিন্তু সে অনেক সৎ ও দয়ালুবান ছিল৷ সে বনের থেকে পশু শিকাৱ কৱে গ্রামের মানুষদের মাঝে মাংসগুলো বিলিয়ে দিত৷ তার ব্যবহার অনেক ভাল ছিল, তাই গ্রামের মানুষ তাকে অনেক ভালবাসত৷ লোকটি ছিল খুব সাহসী,তাই সে শিকার করার জন্য গভীর বনে চলে যেত৷ একদিন লোকটি শিকার করার জন্য গভীর বনে চলে যায়৷ যেতে যেতে সে একটি সাপ দেখতে পায়, সাপটি তখন ঘুমাচ্ছিল৷ যেহেতু সে সাপ শিকার করে না, তাই সে অন্যদিকে চলে যায়৷কিছু দূর যাবার পর দেখতে পায় এক চিল সেই সাপটিকে তুলে নিয়ে যাচ্ছে৷লোকটি সাপটির প্রতি মায়া হল এবং চিলের হাত থেকে উদ্ধার করল৷ উদ্ধার করার পর সে সাপটিকে সুস্হ করে তুলল৷ লোকটি জানত না যে,সাপটি ছিল নাগরাজের ছেলে৷সাপটি সুস্হ হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল৷
.
.
আরেকদিন লোকটি শিকার করার জন্য বনে গেল৷ তখন সে একসাথে অনেক সাপ দেখতে পেল, সেই সাপের মাঝ থেকে নাগরাজের ছেলেটি এসে তাঁর জীবন বাঁচানোর জন্য তার রাজ্যে আমন্তণ জানাল৷ লোকটি সেখানে গিয়ে নাগরাজ তাকে সাদরে আপ্যায়ন করল৷তখন নাগরাজ লোকটিকে বৱ দেওয়ার কথা জানাল৷
নাগরাজের ছেলে শিকারীকে বলল,তাৱ পিতার জিলের নীচে একটা তিল আছে যার কারণে সে সকল পশুপাখির মনের কথা বুঝতে পারে৷ লোকটি নাগরাজের ছেলের কথামত সেই তিলটি খুঁজল৷ নাগরাজ তাকে আগেই বলেছিল তাকে সে তার রাজ্য থেকে খালি হাতে যেতে দিবে না, তাই বাধ্য হয়ে নাগরাজ লোকটিকে তার তিলটি দিয়ে দিল এবং এই তিলের কথা সে যেন কাউকে না বলে, না হলে সে পাথর হয়ে যাবে৷
.
.
এর অনেকদিন পর লোকটি শিকার করতে বনে গেল৷ তখন বনের পশুপাখিরা নিজেদের মধ্যে বলাবলি করছে আগামীকাল অনেক বড় ঝড় আসবে, পাহাড়গুলো সব ভেঙ্গে পড়বে, মানুষজন সব মারা যাবে৷ তাই তারা সময় থাকতে সেখান থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার কথা বলছে৷ এই কথাগুলো শিকারী লোকটি সব জানতে পারল এবং গ্রামে গিয়ে সবাইকে জানাল৷কিন্তু গ্রামের মানুষ তার কথাগুলো কেউ বিশ্বাস করল না,উল্টা তাকে প্রশ্ন করল এই বিপদের কথা সে কেমনে জানে?এইদিকে লোকটি তার বর নেওয়ার কথা বলতে পারে না৷ শুধু বার বার তাদেরকে গ্রাম ছেড়ে নিরাপদ জায়গায় চলে যেতে বলে৷ কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না৷লোকটি খুবই শান্ত ছিল এবং মানুষদের উপকার করত৷তাই সে গ্রামবাসীদের তার বর নেওয়ার কথা জানাল এবং পুরো ঘটনা খুলে বলল৷এসব কথা বলার পর সে আস্তে আস্তে পাথর হতে শুরু কৱল৷
তখন গ্রামের মানুষ তার কথা বিশ্বাস করল এবং নিরাপদে সরে যেতে শুরু করল৷ তারা চলে যাওয়ার পর পরই ঝড়, তুফান শুরু হল৷ গ্রামের মানুষগুলো তখন শিকারীর পাথর হয়ে যাওয়া অবস্হা দেখে খুব কষ্ট পেল৷ তাদের জীবন বাঁচানোর জন্য লোকটি নিজের জীবন আত্নত্যাগ করল৷ তাই সে রাজ্যের লোকজন তার এই আত্নত্যাগের কথা মনে রাখার জন্য এখনও পর্যন্ত তাকে সম্মান জানিয়ে থাকে৷
.
.
লেখকের কথা : গল্পটি যিনি বলেছেন (দাদু) মূর্তিটি পাহাড়ের এক উচুঁ জায়গায় এখনো দাঁড়িয়ে আছে৷ সেই অনেক আগে গল্পটি দাদুৱ মুখ থেকে শোনা৷ জানি না এখনও পর্যন্ত এই পাথরটি আছে নাকি।
(সমাপ্ত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now