বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি ইসলামিক গল্প

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Emon (০ পয়েন্ট)

X [সিরিয়ার এক ব্যক্তির ঘটনা] শিক্ষনীয় গল্প ১ মিনিট ব্যায় করবেন প্লিজ মসজিদে জামাতে ফজর নামাজ পড়ার জন্য এক ব্যাক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে ওযূ করে মসজিদে যাচ্ছে। মাঝ পথে সে পা পিছলিয়ে পড়ে গেল। তার কাপড় নষ্ট হয়ে গেল। সে বাসায় ফিরে এসে কাপড় বদলিয়ে আবার ওযূ করে মসজিদের দিকে রওয়ানা দিল। মাঝ পথে আবার সে পা পিছলে পড়ে গেল। তার কাপড় ময়লা হয়ে গেল। সে আবার বাসায় গেল কাপড় বদলিয়ে ওযূ করে মসজিদের দিকে রওয়ানা দিল। মাঝ পথে আসতে লন্ঠন হাতে এক লোকের সাক্ষাত পেল। লোকটিকে সে জিজ্ঞাস করল, আপনি কে? সে উত্তরে বলল, আমি আপনাকে দুবার পড়ে যেতে দেখলাম তাই ভাবলাম মসজিদে যাওয়ার জন্য আমি আপনার প্রদীপের ব্যবস্থা করে দেই। লোকটি লন্ঠন হাতে তাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল। তাকে ইনি বললেন, চলুন নামায পড়ে নেই। লোকটিকে নামায পড়ার জন্য বারবার বলার পর ও অনেক পীড়াপীড়ি করার পরও লোকটি নামাজ পড়ল না। তখন তাকে জিজ্ঞাস করলঃ আপনি নামায পড়া পছন্দ করেন না, বলুন তো আপনি কে? লোকটি উত্তরে বলল, আমি শয়তান। আমিই আপনাকে ১ম বার পা পিছলিয়ে ফেলে দিয়েছিলাম যাতে মসজিদে নামায না পড়ে আপনি বাড়ী ফিরে যান। কিন্তু আপনি যখন পা পিছলে পড়ে যাওয়ার পর বাড়ীতে গিয়ে ফিরে আসলেন তখন আল্লাহ তায়ালা আপনার সব গোনাহ ক্ষমা করে দিলেন। দ্বিতীয়বার যখন আপনি পড়ে যাওয়ার পর বাড়ীতে গিয়ে কাপড় বদলিয়ে আবার মসজিদের দিকে রওয়ানা দিলেন, তখন আল্লাহ তায়ালা আপনার পরিবারের সবার গোনাহ ক্ষমা করে দেন। এরপরও যখন পড়ে গিয়ে আপনি বাড়ী থেকে কাপড় বদলিয়ে মসজিদে আসছিলেন, তখন আমি ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহ তায়ালা এবার আপনার গ্রামবাসীকে ক্ষমা করে দেন। তাই তাড়াতাড়ি আমি লন্ঠন হাতে আপনাকে মসজিদে পৌছে দিয়ে গেলাম। . . আল্লাহু আকবার !!! হে আল্লাহ তুমি আমাদের নিয়মিত ঈমামের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন......!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৪২১ জন


এ জাতীয় গল্প

→ খুব সুন্দর একটি ইসলামিক শিক্ষণীয় গল্প
→ একটি শিক্ষণীয় ইসলামিক গল্প
→ এক বাদশার ঘটনা নিয়ে শিক্ষনীয় একটি ইসলামিক গল্প
→ একটি শিক্ষণিয় ইসলামিক গল্প .......
→ দুই ভাইয়ের শিক্ষামূলক একটি অসাধারণ গল্প'.........[ইসলামিক]
→ মৃত্যু,, কবর,, জীবন, ও, পৃথিবী, নিয়ে, একটি, শিক্ষনীয়, ইসলামিক, গল্প,

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now