বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন আমি আমার পাঁচ বন্ধু সেলিম,পরাগ,নুর,হাসান,তানজিদ প্লান করি রাত ১২ টার পর আমাদের এলাকার সব চেয়ে নিরব আর ভুতুড়ে রাস্তায় যাবো ভুত দেখতে। যযেমন কথা তেমন কাজ। আমি হাসান,নুর,সেলিম,তানজিদ আমাদের সবার বাসাতেই বলি যে আজকে আমরা পরাগের বাসায় পিকনিক করবো। বাসায় আসতে রাত ১-২ টা বাজতে পারে,,আর পরাগ ওর বাসায় বলে যে আমার বাসয় আজকে পিকনিক আছে,বাসায় আসতে ওর দেড়ি হবে। তো আমরা রাত ১২টার আগেই গেলাম ছয়ঘড়িয়া পাড়ার ভুতুড়ে রাস্তায়। ভুতুড়ে কথাটা এই জন্যেই বলছি,,কারন জায়গাটার নামের সাথে অনেক ভুতুরে কাহিনী জড়িত আছে। তো অনেকটা সময় কেটে যাবার পরেও আমাদের ভুত দেখার শখটা পুরন হলো না। ঠিক রাত ১:৫০ মিনিট পর্যন্ত যা,যা ঘটেছে সব আমার মনে আছে,তার পর যা হয়েছে তার কিছুই আমার মনে নেই। পড়ে আমার বন্ধুদের কাছে থেকে সব শুনে তো আমি অবাক? রাত ২টা থেকে নাকি আমি অন্য রকম আচরণ করতে শুরু করি,,যেমন মাঝে মাঝে খুব জোড়ে শব্দ করে হাসা,,খানিক পড়েই আবার কান্না শুরু করা। আর বার বার নাকি একটা জায়গার দিকে তাকিয়ে বির বির করে কিছু একটা বলছিলাম। অবস্থা বেগতিক হওয়ার কারনে আমার বন্ধুরা আমাকে বাসায় আনতে চাইলেই ঘটে আসল ঘটনা। আমাকে যখন সবাউ জোর করে ধরে আনছিলো তখন নাকি ওদের সামনে চলে আসে ২০-২৫ ফুট লম্বা একটা জিন? যে জিন গম্ভির গলায় আমার বন্ধুদের কে বলে তোরা এখানে এসে ভালো করিস নি? তোদের কে এর শাস্তি পেতেই হবে।
এই বলেই চোখের পলকেই জিনটা হওয়ার সাথে মিশে গেলো। তার পর ওরা আমাকে বাসায় নিয়ে আসার পর কবিরাজ দেকে আমাকে ঝাড় ফুঁক দিয়ে নেয়।আর কবিরাজ সবার হাতেই একটা করে তাবিজ দিয়ে দেয়। বর্তমানে আমি আর আমার সব বন্ধুই সুস্থ আছি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now