বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রেমের সমাধি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Suborna Akhter Zhumur (০ পয়েন্ট)

X শিউলি আর হৃদয় ছোটোবেলা থেকে একসাথে হেসে, খেলে বড় হয়েছে।ছোটোবেলার সেই বন্ধুত্ত যে কখন ভালবাসার রুপ নিয়েছে দুজনের কেউ বুঝতেই পারেনি। যত দিন কাটছিল তাদের ভালবাসার রং ততো গারো হচ্ছিল। কিন্তু একদিন হৃদয়ের খালাতো ভাই এবং খালা তাদের বাসায় বেড়াতে আসে। হৃদয়ের খালাতো ভাই রাজ শিউলিকে দেখে তার প্রেমে পরে যায়, শিউলি তখন তাদের বাড়ির বাগানে বসে একমনে গান গাইছিল আর বাগানের ফুল দিয়ে ফুলের মালা গাঁথছিল। শিউলিকে দেখে রাজ চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল। তখখুনি সে শিউলির কথা তার মা অর্থাৎ হৃদয়ের খালাকে বলে দিলো। এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে।রাজের মা হৃদয়ের মাকে নিয়ে শিউলিদের বাড়ি গিয়ে শিউলিকে রাজের বউ করে ঘরে তোলার প্রস্তাব দেয়। অন্যদিকে শিউলির বাবা-মা কোনো আপত্তি করেনি। কারন রাজ সুদর্শন, ভালো বেতনে চাকরি করে। অপরদিকে, হৃদয় আর শিউলির ভালবাসার কথা দুই পরিবারের কেউ জানতনা। কিন্ত রাজের সাথে বিয়ে হবার কথা শুনে শিউলি তার বাবা-মাকে সবকিছু জানিয়ে দেয়। কিন্তু তারা কিছুতেই বেকার ছেলে সাথে বিয়ে দিতে রাজি হলনা। তাছাড়া, হৃদয়ের পরিবারের অবস্থা শিউলিদের থেকে অনেক খারাপ ছিল। শিউলির বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে বন্দি হওয়ায় হৃদয়ের সাথে যোগাযোগ করতে না পেরে শিউলি একটা জ্যান্ত লাশে পরিনত হল। আর হৃদয়ের অবস্থাও পাগলের মত। বিয়ের দিন ঘনিয়ে আসায় সবার ব্যস্ততা বেড়ে যায়, সেই সুযোগে হৃদয় সবাইকে এড়িয়ে শিউলির সাথে শিউলির রুমের জালানায় দেখা করে। শিউলি হৃদয়কে বলে তাকে না পেলে সে নিজের জীবন আর রাখবেনা। হৃদয় শিউলিকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর বাধার স্বপ্ন দেখায়। বিয়ের দিনে বিয়ের সাজে শিউলি হৃদয়ের হাত ধরে পালিয়ে যায়। বাড়িতে হাহাকার শুরু হয়।সবাই তাদের খুজতে থাকে। কিন্তু তারা বেশিদূর যেতে পারেনি। কারণ তাড়াহুড়ো করে পালাতে গিয়ে তারা একটি ট্রাক তাদের দুইজনকেই পিষে দিয়ে চলে যায়। তাদের দুর্ঘটনার কথা শুনে বাসার সবাই,পাড়ার সবাই, বরযাত্রি সবাই ছুটে যায় সেখানে। শিউলি আর হৃদয় তখনো দুজন দুজনার হাত ধরে ছিল। শিউলির আর হৃদয়ের বাবা-মা তাদের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। অনুশোচনায় তারা বাকরুদ্ধ হয়ে যায় কারন তারা যদি তখন ওদের সম্পর্কটা মেনে নিতো তাহলে আজ তাদেরকে সন্তানের মরা মুখ দেখতে হতোনা। অন্যদিকে রাজ শিউলির বাবা-মাকে বল্ল, "টাকা দিয়ে ভালবাসা পরিমাপ করা যায়না।আমি ওদের ভালবাসার ব্যাপারে আগে জানলে কিছুতেই শিউলিকে বিয়ে করতে চাইতাম না। আজ আপনাদের ভুলের জন্য দুইটি জীবন এইভাবে ঝরে গেল।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

→ প্রেমের সমাধি
→ প্রেমের সমাধি
→ প্রেমের সমাধি
→ প্রেমের সমাধি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now