বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#ফুচকাপ্রেম
.
১৫ই ফেব্রুআরি.. আজকে অহনাকে প্রেম নিবেদন করেই ফেলবো..আগেই করতে পারতাম..কিন্তু এই ডে সেই ডে..অনেক টাকার ব্যাপার..ব্যাস ডে টে শ্যাষ্..এইবার প্রেম নিবেদন করাই যায়..
.
ওহ্!!আপনাদের তোহ্ বলাই হয় নি অহনা আমার বেষ্ট ফ্রেন্ড এবং ভালোবাসার মানুষও বটে..ওর প্রিয় খাবার ফুচকা..প্রতিদিন ফুচকা না হলে ওর চলেই না..কিভাবে প্রপোজ করবো ভাবতেই মাথায় এক মারাত্বক আইডিয়া চলে এল..ওকে ক্যাম্পাসের বড় গাছটার নিচে বসিয়ে রেখে চলে এলাম ফুচকার দোকানে..গিয়েই মামাকে বললাম মামা জোস করে ফুচকা বানাও যাতে ফুচকা খেয়ে ফিদা হয়ে যায়..মামা মুচকি হেসে তার কেরামতি শুরু করে দিলেন..অতঃপর ফুচকার প্লেট নিয়ে ফুল দেয়ার স্টাইলে অহনার সামনে ফুচকার প্লেট নিয়ে ধরলাম..আর বললাম 'মহারানী, আজ থেকে আপনার ফুচকার দায়িত্ব আমি নিতে প্রস্তুত..আপনি কি এতে সম্মতি প্রদান করিবেন?'
ও কিছুক্ষণ অবাক হওয়ার দৃষ্টিতে তাকিয়ে রইলো..তারপর একটা মুখ ভেংচি দিয়ে বলল-
-প্রপোজ করলি?
-হুম, কেন ভালো হয় নি?
-এটা প্রপোজের স্টাইল?
-কিছু ডিফারেন্ট ট্রাই করতে চেয়েছিলাম
-লাভ নাই
-মানে?
-লাভ নাই মানে লাভ নাই..আগে করলি না কেন?এখন আমি অন্য কারো গফ(ফুচকা খেতে খেতে বলল)
-মানে কি এগুলা?
-তুই লেইট..এই প্রপোজ ডে তে আমাদের সিনিয়র একজন প্রপোজ করলো
-আর তুই রাজি হয়ে গেলি?
-তোহ্?জীবনের ২০টা বছর তোহ্ সিঙ্গেল ছিলাম..আর কত?
-তাই বলে তুই আমাকে না জানিয়ে প্রেম করবি?
-তোকে জানানোর কি আছে?
-অনেক কিছুই
-জানালে কি করতি?
-বাধা দিতাম
-তুই বাধা দেয়ার কে?
-কেও না?
-না
-ওকে,ঠিকাছে ???? (বলেই উঠতে যাচ্ছিলাম)
-কই যাবি?
-যেখানেই যাই তোকে বলতে হবে?
-প্রতিদিন ফুচকার দাম দিতে পারবি?
-কেন দিবো?তোর সিনিয়র বফকে বল
-তুই ফুচকার প্রপোজ করলি তাই তুই ফুচকার দাম দিবি
-পারবো না
-কি বললি?
-কানে কালা নাকি?বললাম না পারবো না?
-(দুম)
এখন আমি নাকে হাত দিয়ে বসে আছি
-আমার আর আমার ফুচকার দায়িত্ব নিতে পারবি?(অহনা)
-তোর তোহ্ বফ আছে(আমি)
-এখন কি গালেও হাত দিতে চাস?
-না,মানে
-এতোদিন অপেক্ষায় কেন রেখেছিলি?
-১৪তারিখ শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম ????
-মানে?
-মানে ১৪তারিখ্ব্র আগে তোহ্ এই ডে সেই ডে..আর দিন শেষে আমারও পকেট ফাঁকা ডে..তাই অনেক ভেবে এই বুদ্ধি খুঁজে পেয়েছি
-তবেরেএএএ!!তোর জন্য আগামী ১৬তারিখ থেকে আবার সব ডে শুরু
-তাহলে ডে গুলা শেষ হোক পরে আসবো কেমন?
-কি?
-না মানে কিছু না
-ভালোবাসি বল
-বলাই লাগবে?
-বলবি না?(রাগি লুক নিয়ে)
-বলছি তোহ্..মানে আরেক প্লেট ফুচকা এনে দেই?
-আচ্ছা যাহ্ দেরী করিস না
এভাবেই চলতে থাকে আমাদের ভালোবাসার গল্প
.
.
সমাপ্ত
আমার প্রথম লেখা..তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার আবেদন করছি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now