বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিছু ভুল হয়তো এমনি হয়

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Adrishy Tasnin (০ পয়েন্ট)

X একদিন একটা ছেলে তার বাবার কাছে গিয়ে বলল:" বাবা সামনের মাসে আমার ফাইনাল পরীক্ষা।যদি আমি পরীক্ষায় এ+ পাই তাহলে আমাকে বাইক কিনে দিবে"।তখন তার বাবা বলল "ঠিক আছে, তুমি যা চাও তাই হবে"।কিছুদিন পর ছেলেটার ফাইনাল পরীক্ষা শেষ হল।ছেলেটা যখন তার বাবার কাছে গেল,তখন তার বাবা বলল: তোমার গিফট তোমার টেবিলে রাখা আছে। তারপর ছেলেটি তার রুমে গিয়ে দেখল তার টেবিলে একটা বাক্স। সে ভাবল হয়ত এখান এ তার নতুন বাইক এর চাবি থাকবে।কিন্তু সে যখন বাক্স খুলল তখন সে দেখতে পেল সেখানে শুধু একটা বই। সে তার বাবার উপর অনেক রাগ করল।এমনকি সে বইটি ধরেও দেখলনা।রাগে সে তার বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল।কয়েকদিন পর সে বিদেশ এ চলে গেল পড়াশোনা করার জন্য। সে অনেক দিন ধরে বাবার খোজ পর্যন্ত নেয়নি।একবার তার কাছে খবর এল তার বাবা ভিষন অসুস্থ। কিন্তু তবু ও সে তার বাবাকে দেখতে যায়নি।হঠাত একদিন সে জানল তার বাবা মারা গেছে।বাবার সম্পত্তি ছেলেটি পাবে সে জন্য ছেলেটি তার বাবার বাড়ি তে গেল।বাবার দুঃখ মাখানো মরা মুখটা দেখে সে শিউরে উঠল। হঠাত করেই সে তার নিজের ঘরে গেল।এবং দেখল এখনো সেই বাক্স এর ভিতর সেই বইটা আছে।সে বইটা খুলল।হঠাৎ বইএর ভিতর থেকে একটা চাবি নিচে পরে গেল। বইএর ভিতর থেকে সে তার বাবার লেখা একটা চিঠি পেল।সেখানে তার বাবা লিখেছে, "বাবা আমি চাই তুমি স্কুল এর পরীক্ষার পাশাপাশি জীবনের পরীক্ষায় ও এ+ পাও। গ্যারেজ এ তোমার বাইক রাখা আছে"।ছেলেটি গ্যারেজ এ গিয়ে দেখল সত্যিই তার চাওয়া বাইক সেখানে রাখা।ছেলেটি সেদিন প্রচুর কাদল।আর বারবার ভাবল যদি সে একবার তার বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেতো!!!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now