বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজকে আপনাদের আমি আমার একটি বাস্তব কাহিনী বলব।
2015 আমি তখন ক্লাস নাইনের ছাত্র ।আমার কয়েক জন বন্ধুর কাছে ফোন ছিল।তারা ফেসবুক চালাতো ।তারা বলতো সেখানে নাকি নিজের ছবি দেখা যায় ।আর আমার ছবি নাকি গোটা বিশ্ব দেখতে পাবে।এসব শুনে আমি খুব উত্তেজিত হলাম।তখন আমারও ফোন নেওয়ার খুব ইচ্ছা হল।কিন্তু টাকা ছিল না ।ফোন নেওয়ার আশা বাদ দিয়েছিলাম।হঠাৎ আমার বড় ভাইয়ের একটা ফোন খারাপ হয়েছিল ।সেই ফোনটা আমাকে দেয় আমি ভালো করি ।ফোনটার ডিসপ্লে অর্ধেক দেখা যেত অর্ধেক না ।তবুও এক বন্ধুর কাছে আমার ফেসবুক আইডি খুলে নিলাম ।কিন্তু ফেসবুকের কিছুই বুঝছিলাম না ।কি করতে হয় তাও জানি না । Find Friend এ অনেক পিক দেখতে পেলাম ।তখন খুব ভালো লাগছিল দেখে ।একটি মেয়েকে রিকুয়েস্ট দিলাম।আর ও একসেপ্ট করলো ।তাকে smsকরলাম আর ও রিপ্লাই দিল ।তার রিপ্লাই পেয়ে আমি খুব খুশি হলাম।তার সাথে আমি পরিচিত হলাম ও নাকি Dgree তে পরে ।আমার থেকে চার বছরের বড় ।তবুও আমরা ভালো ফ্রেন্ড হলাম ।প্রতিদিন ফেসবুকে তার সাথে কথা হয়।ফেসবুকে কথা বলতে পেরে খুব ভালোই লাগছিল ।তার সাথে একদিন কথা না বললে ভালোই লাগে না ।রোজ কথা বলতে বলতে তার প্রতি একটি দুর্বলতা সৃষ্টি হয় আমার মনে ।আমরা দুজনে তুই করেই বলি ।আমি কি করছি না করছি সব শুনে ।মাঝে মাঝে শাসন টাও করতো।আমি তাকে বোনের মতোই দেখতাম আর ওআমাকে ছোট ভাই ।একদিন তার ফোন নাম্বার চাই আর ও জিজ্ঞেস না করেই দিয়ে দেয় ।আমি ফোনেও কথা বলি ।ফোনে ঠিক মতো কথা বলতে পারছিলাম না।আস্তে আস্তে ও শিখিয়ে দেয় কি ভাবে ফোনে কথা বলতে হয় ।আমি এখন ফোনে খুব ভালো ভাবেই কথা বলতে পারি ।এসব তারেই অবদান। এভাবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক দুই বছর কেটে যায়।
হঠাৎ একদিন ও বলল.........
তোর সাথে আজ থেকে আর কথা বলতে পারবো নারে ।
সাথে সাথে আমার চোখে জল চলে আসলো ।
কেন আসলো বুঝতেই পারলাম না ।
আমি বললাম কেন ।
ও বলল আমার lover, তোর সাথে কথা বলতে নিষেধ করছে ।
এসব শুনে যেন আমার বুকটা ফেটে যাচ্ছে ।কি বলব ভেবে পাচ্ছিলাম না।কেদেই চলছিলাম ।তখন মনে হচ্ছিল খুব জোরে জোরে কাদি ।তাকে কেদে কেদে বলছি ভালো থাকিস আর সুখে থাকিস ।আমাকে ভুলে থাকিস ।
ও তখন বলল তুইও ভালো থাকিস ।
আচ্ছা বাই ।
বাই।
ফেসবুকেও যে ভালো ফ্রেন্ড পাওয়া যায় তার দৃষ্টান্ত প্রমান আমি নিজেই ।সেই থেকে একটা জিনিস বুঝছিলাম আপন মানুষের কষ্ট খুব বেদনাদায়ক ।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now