বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফুল:অণুগল্প

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.Belal Hosan (০ পয়েন্ট)

X হুমায়রার সাথে প্রথম কোথায় দেখা হয়েছিল? লাইব্রেরীর সামনে? ক্যাফেটেরিয়ায়, জারুলতলায়- ঝুপড়ি দোকানগুলোর একটাতে? আসার সময় শাটল ট্রেনে- পাশাপাশি, ভীড়ে চিরে চ্যাপ্টা, তারুণ্যের উদ্দামতায়, অবহেলায়-অনুভবে-হঠাৎ বড্ড নরম লেগেছিল কি ওকে? নরম। কোমল। ফুল! ওটা কি কদম ছিল না, ওর হাতে? তিনটি পাতায় ছাওয়া দৃশ্যমান বর্ণীল – বৃত্তাকার জীবন! ঠিক হুমায়রার নিজের মতন। হুমায়রা কি জীবন ছিল। আমার? হতে পারতো। ও আমার ‘ফুল’ ছিল। কদম ফুল। এক ঘোর ঘন বরষায় হুমায়রার সাথে ক্যাম্পাসে প্রথম দেখা হয়েছিল। মনে পড়ছে। সব। এখন। হুমায়রা ফুল ছিল। আমার ভুল ছিল? স্মৃতি.. পলাতক হলে বড্ড জ্বালায় পোড়ায়। সিগ্রেটের ছাই। জ্বালায় পোড়ায়, নিজে পুড়ে ছাই হয়। বাতাসে মিলায়। মরণব্যাধি রেখে যায়। উপহার। ভালোবাসার। চুমু দেবার। ধীরে ধীরে। স্মৃতি। ব্যাধি। মরণ। হারানোর। বেদনা। কষ্ট। শেষ হতে হতে.. আবার.. বারবার। শেষে.. নি:শেষ। বাতাসে মিলায়। বিশ্বাস। ভালোবাসায় জড়ানো নি:শ্বাস।। লেখক: মামুন (১৯৮৪-১৯৮৪)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now