বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিউট পাগল প্রেমিক

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান RJ Raj (০ পয়েন্ট)

X .আজকের গল্পটা মেয়েদের জন্য ছেলেটিঃ হ্যালো! মেয়েটিঃ এই তুমি এতো কিপটে কেনো? কতগুলা মিসকল দিলাম ব্যাক করলে না কেনো বলতো? ছেলেটিঃ মোবাইলে ব্যালেন্স নেই! মেয়েটিঃ তো ইমারজেন্সি ব্যালেন্স এনে কল দিতে! ছেলেটিঃ সেটাও শেষ! মেয়েটিঃ ওহহ,সকাল থেকে কল করছি,আর এই ভর দুপুর বেলা কল রিসিভ করলা! ছেলেটিঃ ঘুমিয়ে ছিলাম! মেয়েটিঃ এতক্ষণ কেউ ঘুমায়? ওরে বিলাসিতা রে! ছেলেটিঃ এটা বিলাসিতা না,এটা মানিব্যাগ খালি থাকার প্রতিক্রিয়া! মেয়েটিঃ মানে? ছেলেটিঃ মানে ঘুমিয়ে থাকলে ক্ষুধা লাগে না! মেয়েটিঃ তার মানে তোমার কাছে,"দুপুরে খাওয়ার টাকাও নাই? ছেলেটিঃ না তবে ম্যানেজ করে ফেলছি,২০ টাকা! মেয়েটিঃ বিশ টাকা দিয়ে কি খাবে শুনি? ছেলেটিঃ বিশ টাকা দিয়ে এক কাপ চা,দুইটা কেক আর একটা চকলেট খাবো।দোকানদার একটা ভাংতি দিতে পারবে তাই! মেয়েটিঃ এগুলা খাবা তুমি? ছেলেটিঃ খাইতেছি! মেয়েটিঃ কোথায়? ছেলেটিঃ টঙে বসে,সাথে বাংলা সিনেমা ফ্রি! মেয়েটিঃ কি সিনেমা? ছেলেটিঃ হঠাৎ বৃষ্টি! মেয়েটিঃ কার? ভিন ডিজেল নাকি স্ট্যাটহামের? ছেলেটিঃ ফেরদৌস! মেয়েটিঃ হা হা হা হা হা! ছেলেটিঃ হাসো কেনো? মেয়েটিঃ এমনি,আচ্ছা একটা হেল্প করবা? ছেলেটিঃ কি বলো? মেয়েটিঃ তোমার ডাচ্ বাংলা এ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। একটা লোক কে দিয়ে দিবা? ছেলেটিঃ ঠিক আছে,দিয়ে দিবো! মেয়েটিঃ ওকে,এখন বাই! ছেলেটিঃ ঠিক আছে,বাই! . ব্যাংকে ৩০০০ টাকা আসার পর ছেলেটি মেয়েটিকে কল দিলো.... . ছেলেটিঃ হ্যালো,টাকা আসছে,কাকে দিবো? মেয়েটিঃ একটা রেস্টুরেন্ট এ গিয়ে এক প্যাকেট বিরিয়ানি কিনবা,কোক কিনবা আর বাকিটা পকেটে রাখবা! ছেলেটিঃতারপর? মেয়েটিঃ ওগুলা খাবা! ছেলেটিঃ তারপর? মেয়েটিঃ তারপর হঠাৎ বৃষ্টি মুভিটা দেখবা! ছেলেটিঃ তারপর? মেয়েটিঃ পুরো মুভিটা শেষ হলে,মোবাইলে রিচার্জ করে আমাকে কল দিয়ে মুভির কাহিনী শোনাবা! . এটাই হলো প্রকৃত ভালোবাসা।সর্বদা বয়ফ্রেন্ডের টাকায় নয়।বরং মাঝে মাঝে বয়ফ্রেন্ডকেও আর্থিক ভাবে কিছুটা পারলে সাহায্য করা দরকার।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now