বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হাবুল খুব বোকা ছেলে। রোজ স্কুলে দেরি করে যায়। তাছাড়া, ইংরেজি শব্দ কিছুতেই মনে রাখতে পারেনা। তাই প্রতিদিন টিচারের কাছে বকা খায়।একদিন ইংলিশ টিচার হাবুলের প্রতি বিরক্ত হয়ে তাকে চারটি নতুন শব্দ শিখে আসতে বলে। আসলে টিচার ভেবেছিলেন চারটি করে নতুন ইংরেজি শব্দ প্রতিদিন শিখতে থাকলে হাবুল ধীরেধীরে সব শিখে যাবে। ক্লাসি ছুটর পর বাসায় ফিরে হাবুল তার বাবার কাছে নতুন শব্দ শেখানোর জন্য বারবার বলতে লাগল। কিন্তু তার বাবা তখন একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় বিরক্ত হয়ে বলল, "Stop"। হাবুল এটাকে নতুন শব্দ মনে করে পরেরদিন সকালে মুখে বলতে বলতে স্কুলে যেতে লাগল।
পথিমধ্যে দেখলো এক প্রেমিক তার প্রেমিকার রাগ ভাংানোর জন্য বলছে, "রাগ কোরোনা লক্ষ্মীটি"। হাবুল তখন এই দুটি শব্দ বিড়বিড় করতে করতে হেটে চলল। কারন, যেহেতু হাবুল বোকা তাই টিচার যে তাকে ইংরেজি শব্দ শিখতে বলেছে সেকথা হাবুল বুঝতেই পারেনি। সে ভেবেছে যেকোনো শব্দ শিখলেই হল বাংলা কিংবা ইংরেজিতে। কিছুদূর যাওয়ার পর সে দেখল একটা মেয়ে অপর একটি মেয়েকে জিজ্ঞেস করছে,"এই আপু বাবা কবে আসবে রে?"। অন্য মেয়েটি বলল,"আজ নয় কাল"। হাবুল এই তিনটি শব্দ মনে রাখতে রাখতে চলল। সবশেষে একটি ডাস্টবিনের গায়ে ডাস্টবিন লেখা দেখে শব্দ চারটি মনে করতে করতে ক্লাসে গেল।
দেরিতে আসতে দেখে টিচার রেগে বলল, "আজকেও দেরিতে এসেছিস? নতুন শব্দ শিখে আসতে বলেছিলাম, শিখে এসেছিস?" হাবুল সাথে সাথেই বলল, "Stop". টিচার রেগে বলল, "আমার মুখেমুখে কথা বলছিস তুই!! তোর সাহস তো কম নয়।" হাবুল বলল, "রাগ কোরোনা লক্ষ্মীটি"। টিচার হাবুলের কথা শুনে আরো বেশি রেগে বললেন, "বেয়াদপ ছেলে!! গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় কিছুই শেখেনি। আজকেই তোকে স্কুল থেকে বের করে দেবো।" হাবুল খুশি মনে বলল, "আজ নয় কাল"।
টিচার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, "একেতো কিছুই পারিসনা, আবার আমায় অপমান করা! আজ তোর একদিন কি আমার একদিন। স্কুলটাকে তুই কি মনে করিস?" হাবুল এক মুহূর্তও দেরি না করে তৎক্ষণাৎ উত্তর দিলো, "ডাস্টবিন"। উত্তর শুনে সবাই হতবাক হয়ে গেল। আর টিচার ভয়ানকভাবে রেগে গেলেন। টিচারের অগ্নিমূর্তি দেখে হাবুল ভাবতে থাকে, "আমিতো চারটি নতুন শব্দই ঠিকঠাক করে বলেছি। তাহলে টিচার কেন এতোটা রেগে গেলেন!!!"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now