বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Snake r ami

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X বাতি নিভিয়ে বিছানায় শোয়া মাত্রই ফোঁস ফোঁস শব্দ শুনতে পেলাম। এইটা নতুন কিছুনা। আগেও অনেকবার এমন হয়েছে। শুধু আমার না, আপনাদের অনেকেরও নিশ্চয়ই এই অভিজ্ঞতা আছে। সাপ ভেবে ভয় পেলেন, পরে দেখলেন পানির কল বা জানালা দিয়ে আসা বাতাসের কারণে এমন আওয়াজ। মাথার কাছে সুইচ টিপে আলো জ্বালালাম। নতুন যেটা হলো, দেখি সত্যিই একটা সাপ। মানুষ ব্যতীত অন্য কোনো বিপদজনক প্রাণী বিষয়ে আমার স্বল্প অভিজ্ঞতার কারণে তার জাত নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারবোনা। তবে, বেশ বুঝতে পারছি, জাত-পাতের ভাবনা বাদ দিয়ে, জান বাঁচানোর চিন্তা করা জরুরি। পুরান ঢাকাইয়া মাস্তানের মতো আক্রমণাত্মক ভঙ্গিতে ফণা তোলা মাথা দোলাচ্ছে সে। খাটের নিচে ঠিক পায়ের কাছটায় প্রমাণ সাইজের দেহটা। সম্ভবত, এখনও শত্রুর খোঁজ পায়নি। নাহলে, তার নাগালের মধ্যে থাকা আমার ডান পায়ে এতক্ষণে ঘাতকের চিহ্ন বসে যাওয়ার কথা। কারণ, রাজনৈতিক ছত্রছায়ায় না থাকুক, তারতো আইনের ভয় নেই। রাগের কারণ মোটামুটি পরিস্কার। বাতি নেভানোর আগে সিগারেট ভালোমতো না নিভিয়েই ছুড়ে ফেলেছিলাম। আগুনের ছ্যাকা খেয়েছে নিশ্চয়ই। দ্রুত পা গুটিয়ে যতোটা সম্ভব দূরত্ব বাড়ালাম। সে সেখান থেকে নড়লো না। তবে, প্রবল ফোঁস ফোঁস করে শত্রুকে বুঝিয়ে দিচ্ছে, পাইলে তোরে খাইসি! বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে এসে একি বিপদে পড়লাম! আমাকে গেস্ট হাউজ নামে বিচ্ছিন্ন একটা ঘোস্ট হাউজে থাকতে দেয়া হয়েছে। প্ল্যান ছিলো, রাতে বন্ধু আসবে দলবল নিয়ে, তারপর আড্ডা হবে। খানাদানারও ব্যাপক আয়োজন করা ছিলো। কিন্তু, সন্ধ্যার পর থেকে তুমুল ঝড়-বৃষ্টি সব ভুণ্ডুল করে দিয়েছে। নিরুপায় হয়ে বন্ধু ফোন করে জানতে চেয়েছে ভুতের ভয় পাই কিনা। অভয় দিয়েছে, ভুত বলে এখন আর কিছু নাই। বললাম, আমি ঐসবে বিশ্বাস করিনা। বিশ্বাস ভাঙলে সকালে জানাবো। ক্রুদ্ধ সাপের সাথে এক ঘরে রাত কাটানো সহজ কথা না। এরচেয়ে ভুতের বেহুদা ভয় স্বস্তিদায়ক। বাতি জ্বালিয়ে বসে আছি। সাপ ফণা নামিয়ে নিয়েছে। যদিও, ভয়ংকর হিসহিস শব্দ করছে। সেকারণেই কিনা হিসু পেয়ে গেলো আমার। টয়লেটে যাওয়া খুব দরকার। কিন্তু, খাট থেকে নামার সাহস পাচ্ছিনা। ভাগ্য ভালো, বিছানার পাশে জানালা আছে। বৃষ্টির ঝমঝমে তাল মেলালাম। এরপর একঘেয়ে দীর্ঘ রাত। হাঁপিয়ে উঠছি। ভাবলাম মোবাইলে গান শুনি, সাপেরও হয়তো মনোরঞ্জন হবে। হিন্দি-বাংলা মিলিয়ে ম্যায় নাগিন নাগিন টাইপ গান দিয়ে প্লে-লিস্ট সাজালাম। কিন্তু সাপের কোনো ভাবান্তর নাই। উল্টো আমিই ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে যখন ঘুম ভাঙলো শরীরের নিচের অংশ পুরো ভেজা। ধরফর করে উঠে দেখলাম ঘরের মধ্যে পানি থৈ থৈ করছে। সম্ভবত অতিবৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে বন্যা হয়েছে। ঠিক বিছানার উপরিভাগ পর্যন্ত পানি উঠেছে এরইমধ্যে। সাপের কথা মনে পড়তেই আঁতকে উঠে এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখলাম না। স্বস্তিতে হেলান দিতে গিয়েই দেখি বালিশের উপর কুণ্ডলী পাকিয়ে আছে। একা না, সাথে আরও একটা জুটেছে। আমি একলাফে জানালার সামান্য চওড়া জায়গাটায় উঠে কোনোমতে বসে থাকলাম। এভাবে কতক্ষণ থাকতে হবে কে জানে। তবে মন বলছে, আগে সুযোগ পেয়েও যখন আক্রমণ করেনি, নতুন করে আর ভয় নেই। বিপদতো সবারই। বিপদের সময় শত্রুতা থাকেনা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now