বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#রোজা: হ্যালো আকাশ তুই কই??
#আকাশ: উফ্ আমি ঘুমাচ্ছি তো।
#রোজা: অই হারামি আমি তোকে কখন আসতে বলছিলাম??
#আকাশ: কখন বলছিলি রে।
#রোজা: কখন বলছিলাম মানে তুই ভুলে গেছিস??
#আকাশ: মনে করতে পারতেছি না তার জন্যই তো বললাম।
#রোজা: ঠিকাছে সব দায় যখন আমার তখন আমিই মনে করিয়ে দিচ্ছি।
#আকাশ: দে না রে বাবা একটু কষ্ট করে।
#রোজা: আজ সকাল আটটায় কলেজ ক্যাম্পাসে আমার সাথে দেখা করার কথা ছিল তোর.....মনে আছে সেইটা??
#আকাশ: ও হ্যা মনে হয়ছে।ঠিকাছে আমি আসতেছি।
#রোজা: কয়টা বাজে খেয়াল আছে তোর??
#আকাশ: কয়টা বাজে খেয়াল করিনি তো।
#রোজা: খেয়াল করবি কেমনে এইভাবে পইড়া পইড়া ঘুমাইলে। এখন সকাল দশটা বাজে।
#আকাশ: কী!!!দশটা বাইজা গেছে। তাহলে আজকে আমার রক্ষা নাই।
#রোজা:তুই পাঁচ মিনিটের মধ্যে তারাতারি চলে আয়।না হলে আমি চলে গেলাম।
#আকাশ: প্লিজ দুস্ত তুই রাগ করিস না আমি আসতেছি।
#রোজা: ওকে তারাতারি আয়।রাখলাম এখন বাই।
#আকাশ: হুম বাই।
এতক্ষণ আমি যার সাথে কথা বলছিলাম সে আমার ছোটবেলার বন্ধু। বন্ধু না বলে শক্র বললে সবথেকে বেশি ভালো হয়।যাইহোক তারাতারি তৈরি হয়ে পেত্নিটার সাথে দেখা করতে যেতে হবে।কোনো রকমে হাত মুখ ধুয়ে রেডি হয়ে বাইকটা নিয়ে রওয়ানা দিলাম কলেজের দিকে।গিয়ে দেখি পেত্নিটা মুখ গোমড়া করে বসে আছে।রাস্তা দিয়ে আসার সময় ওর জন্য এক তোড়া গোলাপ ফুল নিয়ে গেছিলাম।যদি ওর রাগটা একটু কমে।তারপর পেত্নিটার হাতে ফুল গুলো দিয়ে কান ধরে বললাম,,,
#আকাশ: সরি সরি সরি; প্লিজ এইবারের মত ক্ষমা করে দে।আর কোনো দিনও এমন হবে না সত্যি বলছি।
#রোজা: হইছে হইছে আর ঢং করতে হইব না।
#আকাশ: ঠিকাছে। কী বলার জন্য ডেকেছিস বল।
#রোজা: আকাশ আমি না তোকে......
#আকাশ: তুই আমাকে কী বল??
#রোজা: তুই বুঝিস না?
#আকাশ: না বুঝতে পারছি না।
#রোজা: তোকে বুঝতে হবে না।
#আকাশ: এমন করছিস কেন। প্লিজ বুঝিয়ে বল তাহলেই তো বুঝি।
#রোজা: আর কীভাবে তোকে বুঝিয়ে বলব।তুই তো কোনোভাবেই বুঝিস না।
#আকাশ: ঠিকাছে এইবার বুঝব বল।
#রোজা:আকাশ আমি তোকে সেই ছোট্ট থেকে অনেক ভালোবাসি রে
#আকাশ: "সখী ভালোবাসা কারে কয়"
#রোজা: তুই যখন আমার থেকে দূরে থাকিস তখন তোর আমার কথা মনে পড়ে??
#আকাশ: অনেক বেশি মনে পড়ে।খাতায় লিখলে খাতার পাতা শেষ হয়ে যাবে।
#রোজা: আমাকে না দেখলে তোর কেমন লাগে???
#আকাশ: কেমন যেন পাগল পাগল লাগে।মনে হয় আমার ভিতরের আত্মাটা যেন নাই।
#রোজা: পাগল এইটাই হচ্ছে ভালোবাসা। বুঝছিস বুদ্ধুরাম।
#আকাশ: বুঝছি রে পাগলী আমিও তোকে অনেক অনেক বেশি ভালোবাসি।
#রোজা: তাহলে প্রপোজ কর??
#আকাশ: প্রপোজও করা লাগব। আচ্ছা ঠিকাছে করতেছি।
"আমার মনের মনি কোঠায় শুধু তোমারই নাম লেখা।শ্বয়নে স্বপনে শুধু তোমারই দেখা ।ভালোবেসে দেবে কী সখী তোমার হৃদয়ে একটু জায়গা।সারাজীবন আগলে রাখবে তোমার এই পাগলা"
#রোজা: হুম দেবো।তুই যে আমার মনের রাজা আর আমি তোর রাণী।
#আকাশ: I Love You pagli....
#রোজা: I Love You Too Pagol......
(অনেক দিন পর গল্প লিখলাম।জানি না কেমন হইছে। ভালো হলে দয়া করে কমেন্টস করে উৎসাহিত করুন।সবার জন্য শুভেচ্ছা থাকল।)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now