বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একা আমি

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামিসা আনান(guest) (০ পয়েন্ট)

X আমার বয়স তখন সতের । ডিসেম্বর মাস। পরিক্ষা শেষ। ইচ্ছা হল নানা বাড়ি যাব । ছোট বেলা থেকেই নানা বাড়ি আমার খুব পছন্দ ।কারন সেখানে আমার সম বয়সী অনেক বন্ধু আছে। তো এবারো গেলাম। অনেকদিন পর যাব , তাই কোনো রাস্তা - ঘাট চিনি না। মার কাছে থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম। তো সে দিন ছিলো মেঘলা দিন। মা না বলেছিল বার বার । আমি তখন তরুণ । সাহস নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম নতুন একটি অভিজ্ঞতা হবে। প্রথমে একটা বাসে উঠলাম । বাসের কন্ডাক্টর কে সেই জায়গার নাম বলতেই , বাসের কন্ডাক্টর ভুরু কুঁচকে ফেলেন। বললেন ,. একা যাচ্ছেন নাকি ? আমি হা বলতেই সে কিছু বলল না। তারপর কয়েক ঘন্টা পর , বাস টি‌ এক যায়গায় এসে থামল।আামাকে নামতে বললো । চারপাশে তাকিয়ে দেখলাম জায়গা টা কেমন নিরজন । আর পুরে জায়গা টা বন জঙ্গলে ঘেরা ,‌‌ তার মধ্যে একটিরাস্তা । তো বাস টি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। কি করব বুঝতে পারতেছিলাম না । তাই চোখের সামনে যে রাস্তা দেখলাম তা ধরেই হাটতে শুরু করলাম । হাটছি তো হাটছি ।এভাবে কত সময় হেটেছি জানি না । হঠাৎ একটা বাড়ি দেখলাম ।‌ আাসে পাশে কোনো বাড়ি না দেখে ওই বাড়িতেই ঢুকে পড়লাম । কোথায় এতটুকু শব্দ নেই সেই বাড়িতে । হাঠাৎ একটা মেয়েকে দেখলাম । কেমন দেখতে জানি মেয়েটা । মেয়ে টা কে জিজ্ঞেস করলাম এই বাড়িতে কে কে থাকে ? মেয়েটা কোনো জবাব না দেওয়ায় আমি আবার জিজ্ঞেস করলাম এই বাড়ির নাম কি? এবারো মেয়েটা কিছু বলল না। শুধু আমার দিকে একবার তাকিয়ে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কাউকে আসতে না দেখে আমি পাশের ঘর টাতে ঢুকে পড়লাম। ঢুকেই আমি হতভম্ব হয়ে গেলাম। দেখলাম মরা একটা মানুষ কে ঘিরে অনেক গুলো মানুষ কান্না করতাছে । কিন্তু এমন নিশব্দ কান্না আমি কোনো সময় দেখিনি । আমি ঘরে ঢুকতেই সবাই একবার শুধু আমার দিকে তাকালো। তারপর আবার নিশব্দ কান্না করতে থাকল । আমি তখন ও হতভম্ব ভাব কাটিয়ে উঠতে পারি নি কারণ যে মরা মানুষ টি ওখানে শুয়ে আছে তার চেহারার সাথে আমার নানার চেহারার মিল আছে। আমি কি ভেবে ঘরটা থেকে বের হতে নিলাম , কিন্তু তার আগেই দরজাটা বন্ধ হয়ে গেল। তখন পিছনে ফিরে দেখি ওদিকে যারা বসে ছিল তারা সবাই মিলে লাশ টাকে খাওয়া শুরু করল । আর কিছু মনে নেই । অচেতন হয়ে পরলাম । যখন চেতনা এলো তখন আমি আমার নানার বাড়ি। আমাকে নাকি ওরা গ্রামের পাশের বড় জঙ্গলে খুঁজে পেয়েছে । তারপর সবাই এক সাথে মিলে ওখানকার সব ভৌতিক ঘটনা বলতে থাকল ।আমি কিছুই শুনতে পেলাম না । তবে লাশ খাওয়ার ঘটনা আমি কখনোই ভুলব না. ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ একাকীত্ব এবং আমি
→ আমি একা............??
→ যখন আমি একা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now