বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবনে প্রথম সারা রাত জেগে কাটালাম।পরদিন ভার্সিটিতে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না।কিন্তু আবির আর সাদেক বাসায় এসে আমাকে নিয়ে গেল।ক্লাস শেষে হাঁটতে হাঁটতে বন্ধুদেরকে একথাই বলছিলাম। হঠাৎ চারপাশে তাকিয়ে দেখিয়ে ওরা কেউ নেই!পেছনেও কারো টিকিটিও দেখা যাচ্ছে না।সামনে তাকাতেই চমক।অদৃতা আসছে!হাতে একটা লাল গোলাপ আর……..আর…….আমার সেই ইনভেলাপ!
সামনে এসে হাসিমুখে বলল,
-কালকে মোবাইলে চার্জ ছিল না।তোমার সাথে দেখা করার উত্তেজনায় চার্জ দিতেই ভুলে গেছি।পরে দেখি তোমার ফোন সুইচ অফ।
কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
-আবির ফোন করে সব বলেছে আমাকে।কাল যে ছেলেটাকে দেখেছ ও আমার ফ্রেন্ড।ওর গালফ্রেন্ডের সাথে ঝগড়া করে চলে যাচ্ছিল।ওদের মিটমাট করাতে গিয়ে......!
-আমিই ফেঁসে গেলাম।
-এই ইনভেলাপটা কোথায় পেয়েছেন?
-অবাক হয়েছ না?আমিও হয়েছি।কালকে তুমি চলে যাওয়ার পরপরই আমি ওখানে গিয়েছিলাম।এক টোকাই এর কাছ থেকে এটা উদ্ধার করেছি।নাও এটা তোমার জন্য।
হাতের ফুলটা আমার দিকে এগিয়ে দিল।
-কি রাগ ভেঙেছে তো?
এই বলে হেসে ফেলল। একটা মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে!কিছুই বলতে পারলাম না।আমার দৃষ্টি ঝাপসা হয়ে এল। আজকে নীল রঙের একটা শাড়ি পরেছে। কি সুন্দর তাকে লাগছে! আমার দৃষ্টি ঝাপসা হয়ে এল।(ইতিমধ্যে প্রপোজ এর কাজ শেষ)...মনে মনে বললাম,‘আমিও তো অনেক ভালবাসি তোমাকে!’
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now