বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রুবেল:--আজ একটা শাড়ি পড়তো
পপি:--কেন?
রুবেল:--আমি দেখব বলে।
পপি:--ও,
রুবেল:--ও কি?
পপি:--কিছু না।
রুবেল:--তার মানে পড়বানা শাড়ি?
পপি:--আমার নীল শাড়ি নেই।
রুবেল:--আন্টির একটা পরো।
পপি:--আন্টি কে??
রুবেল--তোমার আম্মু।
পপি:--আমার আম্মু তোমার আন্টি??
কয়বার বলছিলাম আমার আম্মুকে আন্টি ডাকবানা??
রুবেল:--সরি,আম্মু।
পপি:--আর যেন ভুল না হয়।
রুবেল:--হবেনা।এবার আম্মুর একটা সুন্দর
শাড়ি পরে বেলকুনিতে দাঁড়াও।
পপি:--ব্যালকুনিতে কেন??
রুবেল:--আমি দেখবো তাই।
তুমি তাড়াতাড়ি করতো প্লিজ।
আমি এক্ষুনি তোমার বাসার সামনে আসছি।
অনিচ্ছা সত্বেও বিছানা ছাড়তে হলো পপিকে।
মায়ের কাছে কি করে শাড়ি চাইবে এখন
পপি ভেবে পাচ্ছেনা।সামনে পরীক্ষা।
রাতে অনেক পড়া।এখন না ঘুমিয়ে শাড়ি পরে
ঢং করবো জানলেই মা বকা দেবে।
ওহ!!রুবেলটা যে কি বুঝিনা।
এসময় কেউ এমন বায়না ধরে??
লুকিয়ে মায়ের অগোছরে একটা কচি
কলাপাতার রঙের শাড়ি নিয়ে নিলো পপি।
নিজের রুমে এসে শাড়িটা খুব তাড়াতাড়ি করে পরে নিলো।
কপালে টিপ দেয়া পপি পছন্দ করেনা।
তাছাড়া এখন আটা ময়দা মাখারো সময় নেই
পপির হাতে।সন্ধ্যা হয়ে আসছে।
চুলগুলো ছেড়ে দিয়ে ব্যালকুনিতে গিয়ে দাঁড়ালো পপি।
রুবেলকে কল দিলো।কিন্তু রুবেল রিসিভ করছেনা।
পপির প্রচন্ড রাগ হচ্ছে।৬বার কল দেয়ার পর
রুবেল রিসিভ করে বললো,
রুবেল:--দিলে তো সব পন্ড করে?
পপি:--কি পন্ড করলাম??
রুবেল:--দেখা,
পপি:--কি দেখা??
এতক্ষণ কল রিসিভ করলেনা কেন??
রুবেল:--আমি একটা ডানাকাটা পরীকে মুগ্ধ হয়ে
দেখছিলাম।ঠিক সেই সময় কল করলে তুমি।
পপি:--আমাকে শাড়ি পরতে বলে কোথায়কার
কোন ডানাকাটা পরী দেখছ তুমি??
রুবেল:--কোথায়কার আবার?আমার মনের পরীকে!
পপি:--রাখছি,বাই।
রুবেল:--এই এই রাখবানা,নিচের দিকে তাকাও।
পপিদের বাসা দুই তলায়।
পপি নিচে তাকিয়ে দেখলো রুবেল রাস্তায়
একটা গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
পপির দিকে তাকিয়ে রুবেল মিটমিট করে হাসছে।
রুবেল বললো:--শাড়ি পরলে কোনো মেয়েকে
এত সুন্দর লাগে??আগে জানতামনা তো।
পপি:--হয়েছে আর ড্রামা করতে হবেনা।
রাতে অনেক পড়া আছে।তুমি চলে যাও।আমি রাখছি।
রুবেল:--রাখবা তো জানি।তোমাদের বাসার
দারওয়ানের কাছে একটা প্যাকেট দিয়েছি।ওটা নিয়ে নিও।
পপি লুকিয়ে বাসা থেকে বের হয়ে দারওয়ানের কাছে গেল।
দারওয়ান একগাল হেসে বললো,
আপামণি রুবেল ভাই আইছিলো।
এই নেন,প্যাকেটটা দিয়া গেছে।
পপি প্যাকেটটা নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল।
এদিকওদিক তাকিয়ে রুমের দরজা লক করে
প্যাকেটটা খুললো।ভেতরে একটা রঙিন বক্স।
বক্সের উপরে লেখা,""Happy Anniversary Popi janu""
চট করে পপির মনে হলো আজ তো
ওদের সম্পর্কের এক বছর পূর্ণ হয়েছে।
এই দিনে রুবেল ওকে প্রপোজ করেছিলো।
পপি মনে মনে অনুতপ্ত হলো।
ইশ!!পরীক্ষার চিন্তায়,
পড়ার চাপে অন্যসব ভুলেই গেলাম।
বক্সটা খুলে দেখলো নাহার।
ভেতরে একটা নীল শাড়ি,
এক ডজন নীল কাঁচের চুড়ি।
পপির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুঁটলো।
একটা নীল শাড়ির বড্ড শখ পপির।
কিনবে কিনবে করেও সময়ের অভাবে কেনা হয়না।
মনে মনে বললো,আমি ভুলে গেছি তাতে কি?
ওতো মনে রেখেছে।
আমাকে সারপ্রাইজ দিয়ে মনে করিয়ে দিলো।
ভালোবাসি রুবেল।অনেক ভালোবাসি তোমাকে.....
-
(সমাপ্ত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now