বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মিষ্টি ভালোবাসার গল্প

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আবরার রাহমান (০ পয়েন্ট)

X "ঐ বঙ্কা তুই কোনোদিন সোজা হবি না , তাই না ?" "আমি আবার কবে বাকা হলাম , আমি তো একদম সোজা আছি , এই দেখ !" "ঐ তোর ফাজলামি আলমারিতে তালা দিয়ে রাখ" "দোস্ত আলমারির চবি তো আমার কাছে নাই , তবে বাক্সে বন্ধ করে রাখলে চলবো না ?" "রাখ তোর ফাজলামো , আগে বল আমার বোনরে প্রোপোজ করছোস ক্যান? " "দোস্ত কোনডা তোর বোন একটু মনে করায় দিবি? আসলে সারাদিন এত্তোমেয়েরে প্রোপোজ করি যে মনেই থাকে না ?" "স্কুলের কাছে যারে প্রোপোজ করছিস ঐডা আমার বোন" "ওহ্, আচ্ছা কালকে আরেকবার প্রোপোজ করে , সরি বলবো ? "ঐ আঁতেল আবার যদি প্রোপোজ করিস না তোর দাঁত ভেঙে দিমু " "আরে চেতোস ক্যান ,আচ্ছা যা কালকে সরি কমুনি" "মনে থাকে যেন " "দোস্ত আমার না খুব প্রেম প্রেম পাচ্ছইতাছে কিন্তু করতে পাইতাচ্ছি না , এই নিয়া খুব কষ্টে আছি ।" "তোর মতো আতেলরে কেটা ভালোবাসাবে ?" "দোস্ত এইডা কোনো কথা কইলি , যাহ এক মাসের মধ্যে জিএফ বানায় দেখামু।" "সেটা দেখা যাবে , আচ্ছা থাক তাহলে পড়তে হইবো তুই তো ঠিকই না পড়ে টপ করবি আর আমরা সারাদিন পড়েও কিছু করতে পারমু না ।" "হা হা হা দোস্ত ঐডা ফকিরের কেরামতি ঐযে বট গাছের নিচে একটা ফকির বসে না ওকে শুক্সবারের দিনে দুই টাকা চারআনা বকশিস দিবি তাহলে তুই ও টপ হবি ।সারাদিন গরুর মতো হাম্বা হাম্বা করে পড়লেই তো আর পড়া হয় নারে পাগলা এর জন্য কিছু তুকতাক ও করা লাগে।" "ধূর তোর সাথে কথা বলাই বৃথা । থাক বাই।" "বাই। " আমি আবরার রহমান আর এতোক্ষন কথা বলছিলাম আমার বন্ধু রিজনের সাথে। সারাদিন মেয়ে দেখে বেড়ানো আর প্রোপোজ করা আমার প্রধান কাজ ,ভালো ছাত্র তাই আম্মু কিছু বলে না তবে আব্বু এগুলোর জন্য পেদানিতে কোনো ডিসকাউন্ট দেয় না বরং রবি বাংলালিংক অফার দিয়ে বোনাস পেদানী দেয় । রিজনের সাথে কথা বলে বাড়িতে আসলাম ,এসে দেখি আম্মু আমার পরানের শত্রু নীলারে (আমার বোন) নুডুলস খাওয়াচ্ছে "আম্মুওওওওওওও তুমি এই ঘসেটি বেগম মার্কা কাজ করতে পারলা? " "ঐ আমি আবার কি করলাম?" "তোমার এই সোনার মতো পোলা থাকতে তুমি ঐ বস্তার মধ্যে নুডুলস ভরাচ্ছ?" "ঐ কি কইলি আমারে?"(নীলা) "আমি কী তোর নাম নিছি নাকি তুই চেতোস ক্যান? তুই তো বস্তা না বস্তা রাখার গুদাম (আস্তে করে)" "ঐ হারামি কি কইলি আমি সব শুনছি দ্বারা আজ তোর একদিন কি আমার একদিন (এইরে শুইনা ফালাইছে আজ আমারে বাংলালিংক দামে ধোলাই দিবো)" " আচ্ছা তোর একদিন হলে আমার তিনদিন (বইলাই চম্পট ) দুপুরে খাওয়াদাওয়ার পর বিকালে মাঠে গেলাম খেলতে । ফুটবল খেলতে খেলতে দিলাম মেসির মতো একটা কিক কিন্তু বলবাবাজি তো দেখি বার থুইয়া উল্টা দিকে দৌড়য় , দৌড়াতে দৌড়াতে ধামমমমম , সোজা একটা মাইয়ার মাথায় গিয়ে লাগলো আর ওর চোখের চশমা ছিটকা গিয়া পড়লো অন্য দিকে , মাইয়াটা কানা হইয়া চশমা খুজতে লাগলো । আমি চশমা তুইলা দেয়ার জন্য আগাইতে লাগলাম আর মনে মনে গালি খাওয়ার প্রস্তুতি নিলাম । চশমা তুইলা দেয়ার পর........ "এই আমাকে বল মারলো কে?" (মেয়েটা) "(যাক দেখে নাই) এই তাইতো আপুরে বল মারলি কেডা (মাইয়ডার মুখের দিকে তাকাইতেই এক সেকেন্ডে কয়েকমণ ক্রাশ খাইলাম , এইডা মাইয়া নাকি পরি)" বন্ধুরা তো আমার কথা শুইনা ফুল টাশকি কিন্তু ভাগ্য ভালো কেউ কিছু কইলো না আর মাইয়াডাও কিছু না কইয়া চলে গেল। কিন্তু আমিতো এখনেই মাইয়ার প্রেমের পুকুরে পইড়া লিটারে লিটারে প্রেম খইতাছি.... (চলবে.....) (এটা আমার জীবনের প্রথম গল্প তাই কেমন হইলো জানাবেন । )


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ নীল আর দীপ্তির ভালোবাসার মিষ্টি গল্প
→ নীল আর দীপ্তির ভালোবাসার মিষ্টি গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now