বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মেয়েটার আর বিয়ের পিরিতে বসা হলো না..." কথা টা শুনেই মাথার ভেতর কারেন্টের শক লাগল রিদার...পাশের বাসার আনটি এসেছে রিদার মায়ের সাথে কথা বলতে...বিকেলে সময় কাটানো এই যা...রিদা পেশায় ডাক্তার... শুধু ডাক্তার বললে ভুল হবে সহজ ভাষায় পাগলের ডাক্তার....সাধারনত সে ছুটি পায় না...আজ বিকেলে বাসায় সময় কাটাতে চেয়েছিল পরিবারের সংগে...পরিবার বলতে মা বাবা ছোট বোন রাহা....রিদার বাবা আজহার সাহেব শিল্পপতি...টাকা পয়সার অভাব নেই..চালচলনে রাজকীয় ভাব...উদার বিলাসী বলতে যা বুঝি এই লোক তাই...রিদাদের বাসা তিন তলা...নিচতলা পার্কিং... ওরা থাকে দোতলা তিনতলা নিয়ে...ডুপ্লেক্স বাড়ি..আজহার সাহেব বাড়ি ভারা দেয়ার কথা স্বপ্নেও কল্পনা করেন না...ভাড়াটে সমস্যা তিনি চান না...গুরুগম্ভীর এই লোক গাছের সাথে কথা বলেন...পাখির সাথে কথা বলেন...কিন্তু মানুষের সাথে সীমিত কথা বলেন...রিদার মা তার বাবার বিপরীত... মহিলা কথা বলতে ভয়ংকর পছন্দ করেন...ভয়ংকর বলার পেছনের কারন সে যখন কথা বলা শুরু করেন আর থামতে চান না..মুখোমুখি বসা ব্যক্তির জন্য সেটা ভয়ংকর ব্যাপার হয়ে দারায়...রিদার মা পাশের বাসার আন্টি গল্প করছিল ড্রয়িংরুম এটাচড বারান্দায় বসে...রিদা ড্রয়িংরুম এ বসে কফি মগ হাতে নিয়ে রাহার জন্য অপেক্ষা করছিল...রাহা ঢাকা ইউনিভারসিটির সাইকোলজির স্টুডেন্ট... থার্ড ইয়ার...এই মেয়েটি অসম্ভব চুপচাপ...সে কারো সাথেই কথা বলতে আগ্রহী না শুধু রিদা ছাড়া...যে কোনো বিষয়ে বড় বোনের সাথে আলাপ করাটা তার ধর্ম। রিদার বয়স ত্রিশ।কিন্তু এখনো অবিবাহিত...ব্যাপার টা নিয়ে তার মা বাবার চেয়ে পাশের বাসার আন্টি বেশি চিন্তুত।রিদা কফির মগ সেন্টার টেবিলে রাখল।উঠে বারান্দার দিকে পা বাড়াতেই পেছন থেকে রাহা ডাকল "আপা কই যাও?"রিদা বলল তুই বোস আমি আসছি...দ্রুত পায়ে বারান্দায় গিয়েই আন্টির দিকে তাকিয়ে বলল "মিসেস জামান...?"মহিলা থতমত খেয়ে গেল...এভাবে সম্মধন করবে রিদা তাকে সে বুঝতে পারে নি...কিছুক্ষনেই নিজেকে সামলে নিয়ে বলল "রিদা মা যে...তা কেমন আছো..? আন্টিকে চিনতে পার নি...আমি জামান সাহেবের স্ত্রি তাহিরা আমার বড় মেয়ে... তোমার বান্ধবি...এবার চিনেছ?"রিদা মুখ বাকা করে বলল আমি আপনাকে আগেই চিনতে পেরেছি...যা বলতে এসেছি সেটা শুনুন...আমি আপাতত আমার বিয়ে নিয়ে ভাবছি না...আপনিও ভাববেন না....ব্যাপার টা আমি পছন্দ করছি না....আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা...?"
#চলবে...
my
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now