বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তেলাপোকা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আরমান হোসেন (০ পয়েন্ট)

X তেলাপোকা .. .. -- এই শোনো এই ছবিটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে। ছবিটা এখানে মানায় না। (নীলা) -- আচ্ছা ঠিক আছে সরিয়ে ফেলবো। আপাতত তুমি ঘরটা কোনরকম গুছিয়ে রাখো। বিকেলে অফিস থেকে কিছু লোক নিয়ে এসে ভারী জিনিসগুলো জায়গামত রাখবো। ( আমি) -- আচ্ছা ঠিক আছে। এখন যাও হাতমুখ ধুয়ে আসো। সারাদিন কিছুই মুখে দাওনি। কিছু খেয়ে নাও। -- হুম আসছি তুমি খাবার গরম করো। আমি এই ফাঁকে গোসল করে আসি। -- আচ্ছা যাও তাড়াতাড়ি। .. আমি আরমান হোসেন। আর যার সাথে এতক্ষন আমি কথা বললাম সে হচ্ছে আমার স্ত্রী। ওর নাম নীলিমা জাহান নীলা। মাত্র দুইমাস আগে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছে। আমার আর নীলার পরিবার ঢাকায় থাকে। আর আমরা আজই সিলেটে এলাম। তাও চাকরিসুত্রে বদলি হয়ে। .. সারাদিন ঘরের আসবাবপত্র টানাটানি করতে করতে এখন খুব ক্লান্ত হয়ে পড়েছি। গোসল করে হালকা নাস্তা করার পর বিছানায় শুয়ে পড়লাম। সাথে সাথে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। ঘুম ভাঙ্গলো নীলার চিৎকারে। ওর চিৎকার শুনে ধড়ফড় করে উঠে বসলাম। হঠাৎ নীলা রান্নাঘরের দিক থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো, -- আরমান এই ঘরে তেলাপোকা আছে। ওইযে দেখো একটা তেলাপোকা। ওর এই আচরনে আমি আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। একদিকে নীলার পাগলামী, অপর দিকে কাঁচা ঘুম ভাঙ্গার কষ্ট। পুরো খিচুড়ি হয়ে গেছে। -- কি ব্যাপার তুমি এমন করে তাকিয়ে আছো কেন? -- আমার বউটাকে দেখছি। -- তুমি না একটা ইয়ে। তোমাকে তেলাপোকা দেখতে বলছি আর তুমি আমাকে দেখছো। -- আরে ধূর তোলাপোকা কি দেখার জিনিস নাকি? আমার বউ হচ্ছে দেখার জিনিস। আমি শুধু আমার বউকে দেখবো। -- হুহ তোমাকে দেখতে দিলে তো? .. এই কথা বলেই সে আমাকে ছেড়ে দিয়ে আবার রান্নাঘরের দিকে যাচ্ছিল। আর আমি তখন জোরে তেলাপোকা বলে চিৎকার করে উঠলাম। নীলা আবারো ঘর কাঁপানো চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। -- ধন্যবাদ তেলাপোকা। তুমি আজীবন আমার ঘরে থেকে যাও। তাহলে আমার এই আদরের বউ একটু পরপর আমাকে জড়িয়ে ধরবে। -- এই কি বললে তুমি? তেলাপোকা থাকবে এই ঘরে? -- ওমা আমি কি তাই বললাম নাকি? -- তুমি তো তাই বললে। তুমি একটা পঁচা। তোমার সাথে কথা বন্ধ। -- বলো কি তাহলে কি আমি বাঁচবো? তোমার সাথে কথা না বললে তো আমি আজই মারা যাবো। -- এই কি সব অলক্ষুনে কথা বলো? তোমার কিন্তু খবর আছে। -- কি খবর আছে নীলা বউ? -- আমি আর তোমায় জড়িয়ে ধরবো না। -- ও তাই? তাহলে আমি আরো কয়েকটা তেলাপোকা এনে ঘরে ছেড়ে দিই। -- এই একদম না। -- তাহলে জড়িয়ে ধরবে বলো? -- না ধরবো না। -- এই তেলাপোকা কই গেলো? .. নীলা আবার আমাকে জড়িয়ে ধরেছে। মাঝে মাঝে ঘরে তেলাপোকা থাকা ভাল। বিশেষ করে তখন যখন ঘরে আমার নীলার মত বউ থাকে। .. লেখক : আরমান হোসেন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ আসমানী আর তেলাপোকার গল্প
→ তেলাপোকা
→ তেলাপোকা ও আমি।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now