বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন একজন লোক ফজরের নামাজ পড়বে বলে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন, পথিমধ্যে সে ব্যক্তি কাদার মধ্যে পড়ে যান , তার পর আবার সে কাদামাখা কাপড় পাল্টিয়ে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন । দ্বিতীয় বার আবার পরে যান সে ব্যক্তি আবারো কাদামাখা কাপড় পাল্টিয়ে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন । তৃতীয়বার আবার যখন পড়ে যাচ্ছিলেন তখন একজন বৃদ্ধ লোক তাকে ধরে মসজিদে পৌছে দেন । সেই বৃদ্ধ লোক তাকে মসজিদে ছেড়ে চলে আসছিলেন, তখন সেই ব্যক্তি তাকে বলল :আপনি কে? নামাজ টা পড়ে যান! তখন ঐ ব্যক্তি বলল ,না! আমি হলাম ইবলিশ । উক্ত লোকটি বলল: তাহলে আপনি আমাকে সাহায্য করলেন কেন? ইবলিশ বলল: তুমি প্রথমবার বাড়ি ফিরে গিয়ে আবার নামাজ পড়তে আসার কারনে আল্লাহ তোমার জীবনের সকল গোনাহ মাফ করে দিয়েছেন, আর দ্বিতীয় বার ফিরে আসার কারনে আল্লাহ তোমার পরিবারের সকল গোনাহ মাফ করে দিয়েছেন । আর তৃতীয়বার যদি এরকম হতো তাহলে আল্লাহ তোমার প্রতিবেশি সকলকে মাফ করে দিত । এজন্য আমি তোমাকে তৃতীয়বার সাহায্য করলাম ।
"আরেকটি ঘটনা"
একটি ইট দিয়ে তৈরী দালানঘরে বসে কিছু অসৎ লোক তাষ খেলা করতো, হঠ্যাৎ একদিন একটি লোক সেখানে বসে তাসবীহ পাঠ করছিল , ঠিক তখনই একজন লোক এসে বলল , সড়ে যান দেয়াল টি ধষে যাবে এক্ষুনি । লোকটি সেখান সড়ে পড়ল সাথে সাথে দেয়ালটি ধষে পড়ল । তাসবীহ পাঠ কারী লোকটি জিজ্ঞাসা করলো,আপনি জানলেন কি করে যে এখনই দেয়ালটি ধষে যাবে? লোকটি বলল আমি হচ্ছে ইবলিশ সয়তান । ঐ অসৎ লোক গুলো এখানে বসে প্রতিদিন তাষ খেলা করতো আর আমি এই দেয়ালের নিচ থেকে মাটি সরাতাম । আর আজকে ধষে পড়ার কথা ছিল । ওরা যদি আজ এখানে আসতো তাহলে দেয়াল চাপা পড়ে মরতো এবং কাফের হয়ে মরতো । উক্ত লোকটি জিজ্ঞাসা করলো তাহলে আপনি আমাকে বাচালেন কেন? ইবলিস বলল: তুমি এখানে বসে আল্লাহর তাসবীহ পাঠ করছিলে, এখন তুমি এই দেয়ালের নিচে চাপা পড়ে মরতে তাহলে আল্লাহ তোমাকে সহিদের মর্যাদা দিয়ে দিত , এজন্য আমি তোমাকে বাচিয়ে দিলাম । কারন, আমি চায়না তুমি শহিদ হয়ে মরো ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now