বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কুঁচবরণ কন্যা

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ®মো: সাকিব হোসেন© (০ পয়েন্ট)

X আজ থেকে সাড়ে চৌদ্দশ বছর আগের কথা । ঈসায়ী পাঁচশ পন্চান্ন সালের কোন এক মাস । আরবের কোরাইশ বংশের একটি বনেদি পরিবার । তাদের কতো টাকা-পয়সা! কতো যে তাদের নাম ডাক ! কতো খানাপিনা ! সে বাড়িতে দিনরাত আনাগোনা অসংখ্য মানুষের । একটি মেয়ে জন্ম নিয়েছে । ভারি সুন্দর দেখতে । যেন একটি লাল গোলাপ । হ্যা , ঠিক গোলাপের মতোই তার গায়ের রং, গোলাপের পাপড়ির মতোই কোমল ও মসৃণ তার গা । মেয়ের মুখ দেখে বাপের মনে খুশির বাঁধ মানেনা । মায়ের মুখের হাসি থামেনা । কেন বাধ মানবে ? কেন হাসি থামবে ? এ মেয়ে কি সাধারণ মেয়ে ? এর জন্য অনেক অনেক বছর অপেক্ষা করতে হয়েছে না ? উদ্বিগ্ন বাবা-মা কতো দোয়াই না করেছিলেন , জানিয়েছিলেন কতো মানত । এমনকি কাবা ঘরে গিয়ে আকুল প্রার্থনা পর্যন্ত করেছিলেন তাঁরা । মুনাজাত করতে গিয়ে চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন দু' জনে । অবশেষে করুণাময়ের কাছে তাঁদের আরযি কবুল হলো । তাঁদের ঘরে চাঁদের আলোর বরণ এক মেয়ে এলো । এই সে মেয়ে । এই সেই সন্তান । সাত রাজার ধনকেও হার মানায় । দুনিয়ার কোনও কিছুর সংগে এ মেয়ের তুলনা হয়না । আনন্দিত বাবা-মা মেয়েকে আদরে আদরে ভরে দিলেন , সর্বশক্তিমানের কাছে বার বার কৃতজ্ঞতা জানালেন । অনেক ভেবে চিন্তে তাঁরা মেয়ের নাম রাখলেন খাদিজা । খাদিজার মায়ের নাম ফাতিমা, বাবার নাম খুয়াইলিদ । খুয়াইলিদের বংশের ইতিহাস আছে-----বড় গৌরবের সে ইতিহাস । (মরু ঝরনা হতে সংগৃহিত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now