বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সবজি দিয়ে ভূনা খিচুড়ী

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান EvA AhMED (০ পয়েন্ট)

X সবজি দিয়ে ভুনা খিচুড়ি শীতের সকালে রুটি-পরোটা বা অন্যান্য নাস্তার বদলে সবজি খিচুড়ি নাস্তায় আনবে ভিন্নতা। দেখে নিতে পারেন আজকের রেসিপিটি - উপকরণ: পোলাও/বাসমতি চাল- ১ কাপ নানা রকম সবজি ( গাজর, আলু, বরবটি, টমেটো, পেঁপে টুকরা ) পেঁয়াজ কুঁচি আদা এবং রসুন- ২ টেবিল চামচ হলুদ, মরিচ, এবং ধনিয়া গুঁড়া মিলে ২ চা চামচ জিরা গুঁড়া – ১ চা চামচ কয়েকটা এলাচি, দারচিনি, তেজপাতা আস্ত জয়েত্রী ২ -৩ টুকরা লবণ স্বাদমতো ধনিয়া পাতা কুঁচি তেল- ২ টেবিল চামচ অল্প মাখন প্রণালী: হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি লাল করে ভেজে নিন। এবার একে একে আদা রসুন ২ টেবিল চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিলে ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা, আস্ত জয়েত্রী ২ -৩ টুকরা, লবণ স্বাদমতো দিয়ে মশলাটা কষিয়ে এতে চাল আর সবজি দিয়ে দিন। নাড়াচাড়া করে ২ কাপ গরম পানি দিয়ে রান্না করুন ২০ মিনিট। পানির আন্দাজটা কম বেশি হতে পারে। একটু দেখে দিবেন। নামানোর আগে ধনিয়া পাতা কুঁচি দিন। একটু খানি গরম মাখন ছিটিয়ে দিন। পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। টুকরা করা লেবুর পিস দিয়ে সাজিয়ে গরম গরম ডিম ভাজির সাথে পরিবেশন করুন এই হালকা মশলার সবজি খিচুড়ী।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৪৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now