বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ইকরার প্রথম প্রথম অনেক বিরক্ত লাগত রাতুলের কার্যক্রম গুলো। কিন্তু এখন আর বিরক্ত লাগে না।বরং ভালোই লাগে। ইকরা মনে মনে ভাবে,এই ছেলেটা আমার জন্য এত কিছু সহ্য করল আর আমি কী না তার সাথে এইরকম আচরণ করছি।মনে মনে এইসব ভেবে চলছিল ইকরা। এরপর থেকে রাতুল আর ইকরার রিলেশন চলতে থাকে।তাদের মধ্যে প্রায়ই দেখা ও কথা হয়।একজন আরেকজনকে অনেক কিছুতেই সাহায্য করে।এরই মধ্যে চলে আসে এসএসসি পরীক্ষা।দুইজনই পরীক্ষায় অংশগ্রহণ করে।তারপর তাদের রেজাল্টও বের হল। আগেই বলেছিলাম ইকরা অনেক মেধাবী ছাত্রী।ইকরা গোল্ডেন A+ পেয়ে পাস করে।আর রাতুল কোনো রকমে টেনেটুনে পাস করে।এরপরই ঘটে গেল ঘটনা।ইকরার বাবার বদলি হয়ে যায় ঢাকায়। কিন্তু ইকরা তার প্রিয় জায়গা ও মানুষটিকে ছেড়ে যাইতে চাইছে না।রাতুলও অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি।কিন্তু কী আর করার ইচ্ছা থাকলেও উপায় নেই।কথায় আছে,"যেতে নাহি দিব হায় তবুও চলে যেতে হয় তবুও চলে যায়"।ইকরা আর রাতুল চলে গেল বহু দূরে।এরপর তাদের মধ্যে চলে গেল অনেক গুলো বছর। এখন তারা দুইজনে কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে।অনেক পরিবর্তন হয়েছে দুইজনের।রাতুল এখন অনেক মেধাবী ছাত্র।তার মধ্যেও নতুন ভাবে রিলেশনও করছে।ইকরাও তেমনি ভাবে চলছে।এত রিলেশন আর এত ভালোবাসার পরেও তারা তাদের প্রথম ভালোবাসা কিছুতেই ভুলতে পারিনি।একদিন রাতুল ইন্টারভিউ দিতে ঢাকায় আসে।ইন্টারভিউ শেষে সে বাড়িতে ফিরার জন্য রেলেস্টেশন আসে।সে যখন রেলেস্টশনে আসে তখন রেলগাড়ি প্রায়ই চলে যাচ্ছিল।সে রেলগাড়ির পেছন পেছন ছুটতে লাগল।এমন সময় একটা মেয়ের সাথে তার ধাক্কা লেগে যায়। ধাক্কা লেগে রাতুলের হাতের পেপার গুলো পড়ে যায়।তখন রাতুল পেপার গুলো তুলার জন্য বসে পড়ে।সেই মেয়েটাও বসে পেপার গুলো তুলে দেওয়ার জন্য।রেলগাড়ি রাতুলকে ফেলে চলে যায় বহু দূরে।রাতুল পেপার গুলো তুলতে তুলতে মেয়েটার দিকে না তাকিয়ে বলল,
রাতুল:-আপনার জন্য আজ আমার Train মিস হল।
মেয়েটা:-..........
রাতুল:- কী হল কথা বলছেন না কেন?
মেয়েটা:-.........
মেয়েটা কথা বলছে না বলে রাতুল মেয়েটার দিকে তাকাল। মেয়েটার দিকে তাকিয়ে রাতুল অবাক হয়ে গেল।মেয়েটার চোখ গুলো আর হাসিটা তার কাছে অনেক পরিচিত লাগল।রাতুল মেয়েটাকে বলল,
রাতুল:আচ্ছা আপনি কি আগে কুমিল্লা থাকতেন?
মেয়েটা:কেন বলুন তো?
রাতুল: আপনাকে আমার অনেক পরিচিত লাগছে।আচ্ছা আপনি কি তানভীন ইকরা?
ইকরা:তার মানে তুমি রাতুল
রাতুল: হুম।
ইকরা দৌড়ে গিয়ে রাতুলকে জড়িয়ে ধরে।আর কাঁদতে কাঁদতে বলে,
ইকরা:মনে মনে কত খুজেছি তোমাকে কিন্তু পাইনি।
রাতুল:আমিও তোমাকে অনেক খুঁজেছি।
ইকরা: জানো এতদিন অনেক রিলেশন করেছি কিন্তু তোমার কথা কোনো দিনও ভুলতে পারিনি।
রাতুল:জীবনে যত প্রেম কর বা ভালোবাস না কেন প্রথম ভালোবাসা কখনও ভোলা যায় না ।
(এখানেই আমার গল্পটি শেষ করলাম।যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে কমেন্টস করবেন।ধন্যবাদ)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now