বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক গ্রামের একটি খুবই রগচটা ছেলে ছিল। সামান্য কারনে, কোনো কিছু চাওয়ামাত্র না পেলে রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলত।এভাবে একদিন কোনো কারনে মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে না খেয়ে বের হয়ে গভীর বনের দিকে যেতে লাগল। বাড়ি থেকে বেড়োনোর সময় তার মা খাবার খাওয়ার জন্য বারংবার অনুরোধ করার পরেও যখন সে খাবার খেল না তখন মা রেগে গিয়ে তাকে বললেন," এতবার আদর করে বলার পরেও খেলিনা, তবে তোর ভাগ্যে থাকলে তোকে ওই খাবারই জুতোর বাড়ি খাওয়ার পরেও খেতে হতে পারে।" মায়ের কথায় কান না দিয়ে সেে যেত লাগল। অন্যদিকে ছেলে না খেয়ে গেছে তাই মায়ের মন মানেনা। তাই সে একজন চাকরকে সাথে সাথে খাবার নিয়ে যেতে বলে, কিন্তু সাবধান করে দেয় যাতে তার ছেলে কিছুতেই টের না পায়। চাকরটি যেন ছেলের অজান্তে খাবার রেখে চলে আসে। ছেলেটি হাটতে হাটতে ক্লান্ত হয়ে এক বটগাছের একটি মোটা ডালের উপর হেলান দিয়ে বসে আর চাকর চুপিসারে গাছের নিচে খাবারের থালা রেখে চলে যায়। ছেলেটি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তিনজন ডাকাতের একটি দল ডাকাতি করে হাপিয়ে গিয়ে সেই গাছের নিচেই বিশ্রাম নেওয়ার জন্য বসতে গিয়ে দেখে একটি থালা ভরতি সুস্বাদু খাবার। তাই দেখে তাদের মধ্যে একজন খাবার খেতে চাইলে তাদের সরদার বারন করে বললেন, নিশ্চয়ই এতে কিছু মেশান আছে, না হলে এখানে কে এভাবে খাবার রাখল আর কেনো কেউ খায়নি থালার খাবার। এদিকওদিক খুজে দেখার পর একজন গাছের উপর ঘুমন্ত ছেলেটিকে দেখতে পেয়ে গাছ থেকে তাকে নামিয়ে আনে। ছেলেটির কাছে তারা জিজ্ঞেস করে এই খাবার সে রেখেছে কিনা, খাবারে কিছু মিশিয়েছে কিনা। ছেলেটি বারবার অস্বিকার করলেও তারা বিশ্বাস করেনা। তারা ছেলেটিকে থালা থেকে খাবার খেয়ে প্রমাণ করতে বলে। কিন্তু ছেলেটি খুব জেদি তাই সে খাবেনা বলে। ডাকাতরা মারধোর করতে থাকে খাওয়ার জন্য। অবশেসে তারা জুতো দিয়ে মার্তে শুরু করে আর পরবর্তীতে ছেলেটা বাধ্য হয়ে খাবার মুখে দেয়। আর তখখুনি তার মায়ের বলা কথা গুলো মনে পরে, সে মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো রাগ করবেনা।
কেউ তার ভাগ্যের লেখাকে পরিবর্তন করতে পারেনা। যার ভাগ্যে যা আছে তার সাথে সেটা ঘটবেই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now