বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক বছর বিয়ে করেছি।কিন্তু এখন বুঝতেছি বিয়ে না করেই ভাল ছিলাম।বিছানায় কোলবালিশ ছিল।কোন প্রতিবাদ করতো না।বেচারি নিরবে সহ্য করতো। কিন্তু কোলবালিশ এর বদলে বউ এনেই বিপদে পরেছি। সকাল বেলা ঘুমাচ্ছিলাম এমন সময় বউ এর ডাক।
-এই উঠ।
-এত সকালে ডাকছো কেন?
-আর কত ঘুমাবে?
-আরেকটু ঘুমাবো।
-উঠ নাহলে কিন্তু
-উঠবো না। যা পারো কর ।
-পানি ঢালবো গায়ে?
-ঢালো। একটু পরে এমনিতেই গোসল করে অফিসে যাবো। পানি ঢাললে সমস্যা নাই।
-আচ্ছা পানি ঢালছি না।অন্য ব্যাবস্থা করছি।
-যা পারো করো।
একটু পরেই বউ চলে গেল। আমি মনে মনে বলতেছি "যাক বাচা গেল। একটু শান্তিতে ঘুমাই।"
এই বলে ঘুমাচ্ছিলাম।
কিন্তু আরাম বেশি সময় কপালে সইলো না।
একটু পরেই টের পেলাল কিছু একটা কানের মধ্যে সুরসুরি দিচ্ছে। আমি ভাবলাম মনে হয় মশা অথবা মাছি। তাড়িয়ে দিলাম।কিন্তু কিছুতেই সরছে না। আবার সুরসুরি দিচ্ছে। মেজাজ টাই খারাপ হয়ে গেল।
ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি এটা মাছি না।
পেত্নি।আমার বউ। বুঝলাম এতক্ষণ চুল দিয়ে কানে সুরসুরি দিচ্ছিল।
আমি উঠেই বউকে বললাম
-কানে সুরসুরি দিলে কেন?
-তোমাকে ঘুম থেকে উঠানোরর জন্য।
-তাই বলে এইরকম করতে হবে? প্রতিদিন তো ঘুমাই। কিন্তু আজ এইরকম করলে কেন?
-তুমি ভুলে আজকে কয় তারিখ?
-তারিখ দিয়ে কি হবে?
-আজকে একটা বিশেষ দিন।
-কি বিশেষ দিন?
-বলবো না।
-আরে না বললে বুঝবো কিভাবে?
-আচ্ছা বলছি। আজকে আমাদের বিবাহ বার্ষিকি।
-ও।আমি তো ভুলেই গিয়েছিলাম।
-ভুলে তো যাবেই।কখন আবার আমাকেই ভুলে যাবে?
-তোমাকে ভুলবো কেন?তোমার মত পেত্নিকে কি ভুলি?
-কি আমি পেত্নি!!!
-না। পরি।বিবাহ বার্ষিকি তে এত সকালে উঠতে হবে কেন?
-কারন প্রথম আমাকে শুভেচ্ছা জানাবে তুমি।
-আচ্ছা শুভেচ্ছার সাথে একটা গিফট ও ফ্রি দিব।
-কি গিফট?
-দাড়াও দেখাচ্ছি।
এই বলে বউ কে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে ঠোটে ঠোট লাগাতেই চিতকার মারলাম।
কারন বউ আমার ঠোটে কামড় দিছে। কামড় দিয়েই দৌড়।
একটু পরেই দেখলাম মায়ের কাছে গিয়েছে।
এখন তো কিছু বলা যাবে না। মায়ের কাছে গিয়েই শুরু হল মায়ের কথা।
-এই রাব্বি। তুই বউ মার সাথে এমন করিস কেন?
-কি করি।
-তুই বউ মাকে নাকি পেত্নি বলেছিস?
-হ্যা। ও তো পেত্নি ই।
-পেত্নি না। এটা আমার লক্ষি বউ মা।যদি বউ মা কে আবার বকিস অথবা কিছু বলিস। তাহলে তোর খবর আছে।
-খবর কোরো। কিন্তু আমার কথা শোন।
-তোর কথা কি শুনবো?বউ মা আমাকে সব বলেছে।
বুঝলাম এই বউ মা আর শাশুড়ির মাঝে আমার কথার কোন দাম নাই। তাই কেটে পরলাম সেখান থেকে।
এ কি বউ পাইছি আমি!! আমার আগেই আমার মায়ের কাছে গিয়ে আমার নামে নালিশ করেছে?আমার মায়ের কাছে আমাকেই খারাপ বানিয়েছে!! আজকে পাই কাছে। দেখাবো মজা।কিন্তু কিছু বলতেও পারবো না।কারন মায়ের কাছে আবার বকা খেতে হবে।
হাতমুখ ধুয়ে ল্যাপটপ অন করে ফেসবুকে ঢুকলাম। একটু পরেই বেডরুমে বউ এর অবস্থান।
-এই কি করছো?
-তোমাকে বলবো কেন?
-জনাব রাগ করেছেন দেখছি।
-রাগ করি নাই।
-ফেসবুক ব্যাবহার করছো কেন?
-তুমি তো আমার সাথে প্রেম করবে না।তাই ফেসবুকে প্রেম করছি।
-কি বললে? আমাকে রেখে আরেকজনের সাথে প্রেম করবে?
-হ্যা। মাঝে মাঝে করবোই তো।
-বাসর রাতে কি কথা দিয়েছিলে?
-কি?
-ফেসবুকে কোন মেয়ের সাথে চ্যাটিং করবে না।আর এখন কি করছো?যাও তোমার সাথে কোন কথা নাই।
(বউ আবার অভিমান ও করে।)
-হ্যা।তখন না হয় একটা চুমু খেতে চেয়েছিলাম।তাই বলে কামড় মারলে।আবার মায়ের কাছে আমাকে খারাপ বানালে!
-কামড় মারবোই তো।আগে বল কার সাথে চ্যাটিং করছিলে?
-বলবো না।
-মাকে ডাক দিব?
-না দরকার নাই বলছি।আমার এক বন্ধুর সাথে চ্যাটিং করছিলাম।
-আমি জানতাম।
-কি জানতে?
-তুমি আমাকে দেয়া কথা রাখবে।কোন মেয়ের সাথে চ্যাটিং করবে না।
-আমি তো তোমার কথা মানলাম। কিন্তু আমাকে কামড় মারলে কেন?
-এটা তোমার শাস্তি।
-কিসের শাস্তি?আর কেন?
-তুমি দেরি কিরে উঠেছ। আর আমাকে পেত্নি বলেছ।তাই এই শাস্তি।
-আচ্ছা আবার বলবো।
-কি বলবে?
-পেত্নি।তুমি একটা পেত্নি।
-আবার বললে! আরেকবার বললে কিন্তু আবার কামড় মারবো।
-কামড় মারো।তোমার কামড় আমার ভালই লাগে।তবে বেশি বেথা দিও না।
-তাই না!!দাড়াও মজা দেখাচ্ছি।
বলেই দুই হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে ঠোট টা আমার ঠোটের কাছে আনলো।বুঝলাম আবার আমার ঠোটে কামড় মারবে।মনে বললাম "কামড় টা যেন আস্তেই মারে।
কিন্তু না কামড় মারলো না।এবার ঠোটে পেলাম অসাধারন মিষ্টি অনুভুতি। যাক এবার তাহলে ভালই হল।এ কেমন বউ? কামড় ও মারে।আবার আদর ও করে।
(পুরাই কাল্পনিক। এখন ও প্রেম ই করি নাই।আবার বিয়ে!!)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now