বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিয়তির লিখন

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান kamran hasan jamil (০ পয়েন্ট)

X নিয়তির লিখন ------------------------------------------------ স্বভাব ভীরু এক ভদ্র লোকের একটি ছেলে , ছেলেটি দুরন্ত সাহসি এবং শিকারে অত্যন্ত আগ্রহী। ভদ্রলোক একদিন স্বপ্ন দেখলেন একটি সিংহ তার ছেলেটিকে মেরে ফেলেছে। স্বপ্ন দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন তিনি, ভাবলেন ছেলের শিকারে যেমন ঝোঁক, সিংহের হাতে মরণই বুঝি তার ভাগ্যে লেখা আছে। ছেলের ভবিষ্যতকে যেন তিনি স্বপ্নে দেখতে পেলেন। নিয়তির লিখনি এড়ানোর জন্য সভয়ে তিনি ছেলের জন্য একটি উঁচু দেয়াল ঘেরা ঘর তৈরি করে চারদিকে প্রহরী নিযুক্ত করলেন এবং ছেলেকে সেই ঘরে বন্ধ করে রাখলেন। তিনি তার মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করলেন , দেয়ালে দেয়ালে প্রচুর খরচ করে প্রিয় ছেলের প্রিয় সব জন্তু জানোয়ারের ছবি সাজিয়ে দিলেন। সেখানে সিংহের ছবিও ছিল। কিন্তু শিকার পাগল ছেলের জন্তু জানোয়ারের ছবি দেখে মন ভরবে কেন, এতে ছেলে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। একদিন সিংহের ছবির সামনে দাঁড়িয়ে সে ভীষণ ক্ষেপে উঠল, চিৎকার করে করে সিংহের ছবিটিকে উদ্দেশ্য করে বলল, "ধিক তোমাকে , শুধু তোমার জন্য আর আমার আমার বাবার মিথ্যা স্বপ্নের কারণে আজ আমাকে বন্দি জীবন যাপন করতে হচ্ছে। কি করে যে তোমায় উচিৎ শিক্ষা দেয়।'' এই বলে সে প্রচণ্ড রাগে এক ঘুসি বসিয়ে দিল ছবির সিংহের চোখে । ঘুসি গিয়ে লাগলো দেয়ালে , আঘাতে দেয়ালে গাঁয়ের পাথর কুঁচি ভেঙ্গে গিয়ে ঢুকলো তার নখের নিচে। প্রচণ্ড ব্যাথা পেল সে, নখের ব্যাথায় আঙ্গুল ফুলে একাকার, সেই সাথে গাঁয়ে এল জ্বর ।জখম আর জ্বর কিছুতেই কাটিয়ে উঠতে পারলো না ছেলেটি। মৃত্যু হল তার। সিংহ যদিও ছবির সিংহ মাত্র, তবুও সে হল তার মৃত্যুর কারণ। তার বাবা শত চেষ্টার পরেও তার ভাগ্যের লিখন খণ্ডাতে পারলো না। শিক্ষা ; ধৈয্য আর সাহসের সাথে নিজেকে নিজের ভাগ্যের হাতে সমর্পণ করা উচিত কারণ নিয়তির লিখা খণ্ডানোর চেষ্টা বৃথা


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now