বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেয়ের বিয়ে

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান TAHAMID ADNAN (০ পয়েন্ট)

X বিয়ের সময় তো ঠিকই এমন কোন মেয়েকে চাবেন যাকে কোন ছেলে ছুয়েও দেখেনি ! তাহলে তুমি কেন আজ অন্যে মেয়েকে স্পর্শ করছ ? তার সাথে সব ধরনের নাজায়েজ সম্পর্ক করেও তুমি কোন সাহসে একজন ভাল মেয়ে আশা করছ? তুমি যদি ভাল না হও তাহলে তুমি কেন ভাল একজনকে আশা করছ? যদি মনের মত ভাল একজনকে সত্যিই চাও তাহলে তার জন্য নিজেকেও পবিত্র রাখ। আর মেয়েরা, তোমরাও তো চাও ফেরেশতার মত চরিত্রের পুরুষকে স্বামী হিসেবে। তাহলে অন্য পুরুষের কাছে যখন নিজেকে আবেগে বিলিয়ে দেও তখন মনে থাকেনা? তখন যদি মনে না ই থাকে, তাহলে লজ্জা হয়না একজন ভাল পবিত্র পুরুষকে নিজের জীবনে আশা করতে!! নিজেকে পবিত্র রাখ তাহলে তুমিও পবিত্র কাউকে আশা করতে পার। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, (তরজমা) “দুশ্চরিত্রা নারী-সকল দুশ্চরিত্র পুরুষ-সকলের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ-সকল দুশ্চরিত্রা নারী-সকলের জন্য উপযুক্ত । (সূরা নূর : ২৫) উল্লেখিত আয়াতে বলা হয়েছে যে, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষদের জন্য, এমনিভাবে তার বিপরীত। কেননা আল্লাহ তা’আলা মানব চরিত্রে স্বাভাবিকভাবে যোগসূত্র রেখেছেন। অতএব দুশ্চরিত্রা ব্যাভিচারিণী নারী ব্যাভিচারী পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, এমনিভাবে তার বিপরীত এবং সৎ চরিত্রা নারীরা সাধারণত সৎ চরিত্র পুরুষদের প্রতিই আকৃষ্ট হয়ে থাকে এমনিভাবে তার বিপরীত। প্রত্যেকেই নিজ নিজ আগ্রহ অনুযায়ী জীবন-সঙ্গী খোঁজ করে নেয় এবং আল্লাহর বিধান অনুযায়ী সে এমনই পায় । বিঃদ্রঃ উল্লেখিত আয়াতে বলা হয়েছে যে দুশ্চরিত্রা নারী-সকল দুশ্চরিত্র পুরুষ-সকলের জন্য এবং দুশ্চরিত্র পুরুষ-সকল দুশ্চরিত্রা নারী-সকলের জন্য উপযুক্ত , এখন কেউ যদি উপযুক্ত হয়েও না পায় সেটা আল্লাহর ইচ্ছা কেননা সে উপযুক্ত ছিল কিন্তু আল্লাহ কোন বিশেষ কারনে এমন করেছেন , তবে মূলত সৎ চরিত্রের পুরুষ সৎ চরিত্রের নারীর সাথেই সম্পর্ক হওয়ার সম্ভাবনা বেশি , তেমনি অসৎ চরিত্রের পুরুষের অসৎ চরিত্রের নারীর সাথে সম্পর্ক হওয়ার সম্ভাবনাই বেশি । তাই ভাল কাউকে পাইতে চাইলে নিজেকে ঠিক রাখুন , সংযত হোন, আল্লাহকে ভয় করে ভবিষ্যতে ভাল কিছু পাওয়ার জন্য একটু কষ্ট করে অপেক্ষা করুন, আল্লাহর কাছে ভাল কাউকে পাবার জন্য দুয়া করুন ইনশা-আল্লাহ আপনি উত্তম কাউকেই পাবেন। আল্লাহ আমাকে ও সবাইকে বুঝ দান করুক, আমিন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১০ জন


এ জাতীয় গল্প

→ হলদে ফড়িং এর মেয়ের বিয়ে
→ অবশেষে পিচ্ছি মেয়ের সাথে বিয়ে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now