বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেকক্ষন ধরে আয়নায় তাকিয়ে আছি।চির পরিচিত মুখটা।তবু তাকিয়ে থাকতে ভালই লাগছে।লক্ষ করলাম, মুখটা অদ্ভুত ভাবে হাসছে।তারপর মনে হলো,দেয়ালের ওখানটায় তো আয়নাই নেই!...
. "রমজান ভাই!ও রমজান ভাই!!!" বলে চিল্লিয়ে ডাকছে একজন।কন্ঠটা পরিচিত।ছায়েমার গলা।পাঁচমাস আগে মারা গিয়েছিলো...
. রান্না ঘর থেকে বাসন কোসনের আওয়াজ আসছে।বিড়ালের উৎপাত খুব বেড়েছে।গিয়ে দেখি তিনটা কাঁটা হাত।আর ঘর জুড়ে রক্ত।...
. আজ রাতের ট্রেনে আমার বেশ ক'জন কিশোর সহযাত্রী আছে
. "আমরা না তিনজন ছিলাম?"
"সমস্যা নেই, ধীরে একজন হয়ে যাবো।"...
. ছাদের ঘরটায় একা থাকি।মাঝরাতে কারো কন্ঠ শুনে ঘুম ভাঙ্গলো।খাটের নিচ থেকে আওয়াজ হচ্ছে "ভাইয়া!ভাইয়া!!!
আমার খুব ভয় করছে।"...
. দ্রুত দৌড়ে পালাতে গিয়ে কিছু একটায় হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়লো লোকটা।পিছু ফিরে দেখলো ওটা তার লাশ।...
. "এই তুমি কি আমায় এখনো ভালোবাসো?"
"হুম,বাসি তো।"একটা দীর্ঘশ্বাস ফেলে বললো লোকটা।আর ভাবলো, কেনো যে নিজের স্ত্রীকে খুন করেছিলাম।...
. মাঝরাতে একটা মেয়েকে পেয়ে তিনজন লোক খুব খুশি।মেয়েটার কাছে গেলে মেয়েটাও অদ্ভুত ভাবে হেসে উঠলো।এতো রক্ত খাওয়া যাবে তো!...
. গলির মোড়ে একা একা দাঁড়িয়ে আছে রুহান।কাছে গিয়ে দেখলাম মুখ ফিরিয়ে করুণ সুরে কাঁদছে।জিজ্ঞেস করতেই হাত তুলে কিছু একটা দেখালো।তাকিয়ে দেখি, ওটা তার লাশ।...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now