বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাঘ ও বক

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান kamran (০ পয়েন্ট)

X একদা, এক বাঘের গলায় হাড় ফুটেছিল। বাঘ অনেক চেষ্টা করেও হাড় বাহির করতে পারল না; যন্ত্রনায় অস্থির হয়ে, চারদিকে দৌড়ে বেড়াতে লাগল। সে যে জন্তুকে সামনে দেখে তাকেই বলে, ভাই হে! যদি তুমি আমার গলা হতে, হাড় বের করে দাও, তবে আমি তোমায় পুরস্কার দিব এবং চিরদিনের জন্য তোমার কেনা গোলাম হয়ে থাকব। বাঘকে যে বিশ্বস করা যায় না, এটা কি আর কারও অজনা! সবার একই কথা- হু, তোমার কথা অনুযায়ি হাড় খুলে দিই আর তুমি আমাকে খাও। বাঘ বলল তোমরা আমার উপকার করবে আর আমি তোমদেরই খাব! এটা কি হয় নাকি! কি যে বলোনা তোমরা। বাঘের মিষ্টি কথায়ও কেউ ভোলে না। কোন জন্তুই রাজী হলো না। অবশেষে, এক বক, পুরস্কারের লোভে। রাজী হলো এবং বাঘের মুখের ভিতর লম্বা ঠোঁট ঢুকিয়ে দিয়ে, অনেক যত্নে হাড়টি বের করে আনল। বাঘটা একটা হাই ছেড়ে বাচলো। সে সুস্থ হলো। তবে বক পুরস্কারের কথা বলামাত্র, সে দাঁত কড়মড় ও চোখ লাল করে, বলল, আরো বোকা! তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি। তোকে যে তখনই আমি খাই নি সেটাই তোর ভাগ্য, আবার পুরস্কার চাস! যদি বাঁচার সাধ থাকে তবে আমার সামনে থেকে যা। নয়তো তোর ঘাড় এখরই মটকে এৰুনি খাবো। বক শুনে, হতবুদ্ধি হয়ে, তারাতারি সেখান থেকে চলে গেল। আমরা বলি: অসতের সাথে ভালো ব্যবহার করালেও, অসত ভালো হয়ে যায় না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৭ জন


এ জাতীয় গল্প

→ বাঘ মামা আর শিয়াল ভাগ্নে
→ বাঘখেকো শিয়াল ছানা
→ গরু ও বাঘ এর একটি শিক্ষনীয় গল্প
→ বাঘ মামার বিয়ে
→ বাঘ ও দয়ালু ব্রাহ্মণ ২
→ বাঘ ও দয়ালু ব্রাহ্মণ ১
→ আইন জালুত - এক চিতাবাঘের গর্জন
→ বাঘ মামার বিয়ে
→ মিথ্যাবাদি বাঘ
→ বোকা বাঘ
→ বউ ও বাঘ
→ মামু বাঘ মামু
→ বিভ্রান্তিকর জীবজন্তু (লেপার্ড ও চিতাবাঘ)
→ বাঘাবাড়ি ভ্রমন
→ বাঘাবাড়ি ভ্রমন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now