বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়ের চিঠি

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জাহিদুল ইসলাম (০ পয়েন্ট)

X ছেলেটির নাম এরিক । ওর মায়ের এক চোখ অন্ধ। এটা নিয়ে স্কুলের বন্ধুদের সামনে এরিক খুবই বিব্রত হয়। একবার ওর মা খাবার নিয়ে স্কুলে গেলে এরিক চিৎকার করে বললো ; তুমি মরে যাও না কেন ? তাহলে বন্ধুদের কাছে আমাকে লজ্জা পেতে হয় না। ছিঃ, কি বিশ্রি দেখা যায় একটা চোখে যখন তাকাও! এরিক খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে, কারণ যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠা পেয়ে এই বাড়ী থেকে সে চলে যেতে চায় । খুব ভালো রেজাল্ট করলো এরিক, সেই সাথে প্রতিষ্ঠা! তার নিজের বাড়ি, গাড়ি, বউ, ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার! একচোখা অন্ধ মায়ের কোন চিহ্নই নেই তার জীবনে। এদিকে বৃদ্ধা মা মৃত্যুর প্রহর গুনছেন। কিন্তু মরবার আগে একটি বারের জন্য নাতিগুলোর মুখ দেখার লোভ সামলাতে না পেরে ঠিকানা খুঁজে খুঁজে চলে এলেন ছেলের বাড়ি। বৃদ্ধাকে দরজায় দেখে এরিক হুংকার দিলো, কোন সাহসে এসেছো এখানে? দেখছনা, তোমাকে দেখে আমার বাচ্চারা ভয় পাচ্ছে। এখনি দূর হও এখান থেকে এর কয়েক বছর পরে স্কুলের পূর্ণমিলনীতে বিশেষ অতিথী হয়ে গেলো এরিক! অনুষ্ঠান শেষে কি মনে করে যেন বৃদ্ধাকে দেখতে গেলো সে। প্রতিবেশী অপর বৃদ্ধা জানালো, বছর দুই আগেই তিনি গত হয়েছেন আর যাবার আগে এরিকের জন্য রেখে গেছেন একটি #চিঠিঃ আমার সোনামনি এরিক, জানি, তুমি তোমার মাকে অনেক ঘৃণা করো। আমি তোমাকে জীবনে কিছুই দিতে পারিনি, দিয়েছি শুধু লজ্জা। মা হিসেবে আমি ব্যর্থ। এ জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ছোটবেলায় তোমার একটা এ্যাক্সিডেন্ট হয়ে তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। তুমি সারাজীবন একচোখ দিয়ে দেখবে, মা হিসেবে এটা আমি মেনে নিতে পারিনি, তাই নিজেই বাকি জীবন একচোখ দিয়ে দেখবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ তুমি দুচোখ দিয়ে দেখতে পারছো, আমার কাছে এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। তুমি ভালো থেকো বাবা!!! ইতি তোমার ব্যর্থ মা! ভালবাসা অন্ধই !! কারণ, যখন আমরা এই পৃথিবীর আলোও দেখিনি আমাদের মা তখন আমাদের না দেখেই ভালবাসতেন আর এই হল মায়ের ভালবাসা ..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

→ মৃত্যুর পর মায়ের চিঠি
→ শিশু হারা মায়ের আর্তনাদ চিঠিতে!
→ মায়ের চিঠি
→ মৃত্যুর পরে মায়ের চিঠি !
→ একটি মেয়ের কাছে মায়ের চিঠি...
→ বিদ্ধাশ্রম থেকে একজন মায়ের চিঠি
→ ছেলের কাছে মায়ের চিঠি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now