বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যাত্রার হনুমান

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আর.এম. রকি মাহমুদ (০ পয়েন্ট)

X গোপাল মাঝে মাঝে যাত্রাভিনয় করত। গোপাল যাত্রায় হনুমান সাজে। যাত্রায় অধিকারী একদিন গোপালকে ডেকে বললে, তোমার মাইনে এবার থেকে কমিয়ে দেব তুমি মোটেই আগের মতো ‍লাফ দিতে পারছো না। তোমার লাফের জোর কই? বীর হনুমানের লাফ ভাল না হওয়ার জন্য শ্রোতারা অনেক বাজে কথা বলাবলি করছে। গোপাল ভাবলে, এত লাফিয়েও যখন অধিকারীর মত পাচ্ছিনে তখন যাত্রাদল থেকে বিদায় নেবার আগে একটা জব্বর লাফই দিয়ে যাব। অধিকারী মশাই আর কত জোর লাফ চায় দেখা যাক। একবার শেষে ‍লাফ দেব দেখি কি হয়। একদিন রাত্রে যাত্রা শুরু হল। অধিকারী আসরে বসে যাত্রাগাণ শুনছিল। গোপাল যথারীতি সেবারেও হনুমান সেজেছিল আচমকা যাত্রার আসর থেকে সে এমন এক লাফ দিলে, অধিকারীর ঘাড়ের ওপর গিয়ে যেন পড়ে পড়ে। আর একটু হলে অধিকারীর ঘাড়টাই বুঝি ভেঙে যেত। অধিকারী ককিয়ে উঠে বলল, এ তুই কি করলি গোপাল? সব সময়ইয়ার্কি করিস কেন? গোপাল নির্বিকারভাবে বললে, আপনি বললেন আমার লাফের জোর নেই। তাই তো হনুমানের লাফটা দেখিয়ে দিলুম কর্তা। এই এক লাফে সাগর টপকে রাক্ষরেসর ঘাড়ে পড়া আর কি। . ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো...&...কেমন লাগলো কমেন্ট কইরো... (আর.এম.রকি মাহমুদ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৫৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now