বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মানুষের রুপ দেখতেই ক্লান্ত আমি

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X মানুষের রূপ দেখতে দেখতে আমি ক্লান্ত - পৃথিবীর রূপ দেখবো কি আর ; রঙ্গিন মানুষদ্বয় সদা নিজেকে নিয়ে উন্মত্ত - কি করবে তার ভাষা নেই; সারাটা পার্ক, স্টেডিয়াম, ফাঁকা প্লেস - শুধুই সময়কে নষ্ট করছে - রূপে আর প্রেমে ; সে এক নগ্ন প্রেম - অবাধ শরীরের মেলামেশায় কোনো শাশ্বত দিক আটকেনা; আজি যে প্রেম করে, হয়তো সে জানেনা সম্পর্ক কোনো শরীরের ভিত্তি নয় ; মানুষের রূপ দেখতে দেখতে আমি প্রেমের রূপ দেখি বিবর্ণ - যে নাট্যবেলা ঘুমায়, সেখানেও বুঝি যৌনতায় চেনা আচ! মানুষের মধ্যে মিশতে মিশতে আমি নিজেকে ছন্নছাড়া হয়ে খুঁজিছি ; আগামী কয়েকশ বছর পরে, আরেক আমিকে চোখের সামনে আবছা দেখেছি ; আমি মানুষের মধ্যে মিশতে মিশতে, দেখেছি অবেলায় কিশোরী হয়েছে পোয়াতি ; অষ্টম শ্রেণীর বালক বিশ দিন কোনো মধ্য বয়সী নারীর শরীরে ছিলো ডুবে; অবাধ চুম্বন চলছে রাত দিন ক্যাম্পাসে - আর ক্লাসরুম গুলো স্পর্শ করেছে শরীরের তাপ, ঘন ঘন নিঃশ্বাস! পুরো পৃথিবী ছিলো বুঝি স্পর্শকাতর আমার জন্যে - আমি ঘুরেছি মানুষের ভিতর - মানুষের চোখে - মানুষের মনে;


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now