বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পন্ডিত ও নৌকার মাঝি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান M A Kadir Efthe (০ পয়েন্ট)

X একদা এক গবির্ত পন্ডিত নৌকায় একস্থানে যাচ্ছিল।এ ছিল গ্রীষ্মকালের এক প্রারম্ভিক সময়। মাঝি পাল তুলল আর নৌকা বেশ ধীরে গতিতে আগাচ্ছিল। পন্ডিত মাঝিকে বলল,তুমি কি ইতিহাস পড়েছ? মাঝি বলল না আমি পড়িনি।পন্ডিত তাকে বলল যে, ইতিহাসের শিক্ষা ছাড়া তার জীবনের এক চতুর্থাংশ বিনষ্ট হয়ে গিয়েছে। তিনি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়ে পুনরায় মাঝিকে বললেন তুমি কি ভূগুল পড়েছ? স্বাভাবিকভাবেই মাঝির উত্তর নাবাচক হলো। এবার পন্ডিত বলল মাঝির অধের্ক জীবন নস্ট হয়ে গিয়েছে। তারপর তারা কিছুক্ষন নীরব ছিল। তখন ছিল বিকাল। পন্ডিত নীরবতা ভেঙে মাঝিকে বলল,বিজ্ঞান সম্বন্ধে তুমি কি কিছু জান? মাঝি উত্তর দিল আমি বিজ্ঞানের কিছুই জানি না। এতে পন্ডিত মাঝিকে বলল যে তার জীবন কোনো কাজের নয়। তার জীবনের তিন-চতুর্থাংশ নস্ট হয়ে গিয়েছে।এটা শুনে মাঝি নীরব রইল।হঠাৎ আকাশ কলো মেঘে ঢেকে গেল। ভয়ানক ঝড়ের আকার ধারন করে কালবৈশাখী বইতে শুরু করল।পন্ডিত অভ্যন্ত ভয় পেলেন। এবার মাঝি পন্ডিতকে বলল "জনাব আপনি কি সাতার কাটতে জানেন? পন্ডিত করুণ সুরে বললেন, "না আমি সাতার কাটতে শিখিনি।" মাঝি বলল,"দমকা বাতাস ও ঢেউয়ে নৌকা ডুবে যেতে পারে। এখন দেখছি আপনার গোটা জীবনই বরবাদ। আপনার বইয়ের জ্ঞান এখানে কোনো কাজে আসবে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩৭৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now