বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক খামার মুরগীর মালিক ও তিন চুর

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুহাম্মদ আজিজুর রহমান (০ পয়েন্ট)

X তিন চুর একদিন এক মুরগীর খামার মালিকের মুরগীর খামারে মুরগী চুরি করতে গেল। যেই না মুরগীদের ধরতে গেল তখন মুরগীগুলো চেঁচাতে শুরু করে দিল। আর মুরগীগুলো চিৎকারে ঐ খামারের মালিকের ঘুম ভেঙ্গ গেল। তখন মালিক একটি লাঠি নিয়ে তার খামারের দিকে দৌড় দিল এই ভেবে, যে আজ মনে হয় শেয়ালগুলো আবার এসেছে মুরগীগুলো চুরি করতে। আর ঐ দিকে তিন চুর খামার মালিকের পায়ের শব্দ শুনতে পেয়ে তারা খামারের পাশে রাখা আলুর বস্তা থেকে আলুগুলো বের করে তিন জন তিন বস্তার ভেতরে ঢুকে চুপ করে বসে রইল। আর ঐ দিকে খামার মালিক খামারে ঢুকে এলোপাথাড়ি লাঠি চলাতে লাগল একটা লাঠির বারি আলুর বস্তারর মধ্যে লুকিয়ে থাকা একটা চুরে উপর পড়ল সাথে সাথে ব্যথার কারণে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করল। সাথে সাথে খামার মালিক বস্তা থেকে ঐ চুরকে বের করে বলল- আলুর বস্তার ভেতরে কি কুকুর থাকেরে গাদা? বল তর সাথিগুলো কোথায়? সে তার সাথিগুলো যে বস্তা লুকিয়ে আছে সে বস্তাগুলো দেখিয়ে দিল। আর খামার মালিক চুরের দেখানো একটা বস্তায় বারি দিল সেখান থেকে বিড়ালের মতো মিঁউ মিঁউ আওয়াজ আসল। মালিক বস্তা ২য় চুরটিকে বস্তা থেকে বের করল আর বলল- আরে বাদাইম্মার বাচ্ছা বাদাইম্মা আলুর বস্তাতে কি বিড়াল থাকে? খামার মালিক চুরটির দেখানো আরেকটি বস্তাতে বারি দিল আর বস্তা থেকে আওয়াজ আসল আলু আলু আলু। আর খামার মালিক হাঁসতে হাঁসতে বলল আরে ফগার ঘরের ফগার আলু কি কথা বলতে পারে?মালিক তিন চুরকে বেধে ধুলাইর মতো ধুলাই দিল। আর জীবনেও তারা চুরির নামও পর্যন্ত মুখে নিল না। [সমাপ্ত]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now