বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ড্রিম-গার্ল

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X এই যে শুনছেন? আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি..বিশ্বাস করুন আপনার এখানে আমার চোখ আটকে গেছে..... . দেখুন আমার বয়ফ্রেন্ড আছে.. আর আমি নানুর বাড়িতে ভেড়াতে এসেছি..প্রেম করতে না..... আর মাত্র কয়েক দিন হয়, মাত্র ৪ দিনের পরিচয় এর মধ্যে আপনে আমাকে ভালোবেসে ফেলেছেন? . ভালোবাসি কিনা জানি না.. তবে মনে হয় আমার এই দু চোখ আপনার মায়াবি মুখ থেকে কখনো সরাতে পারব না.... আপনে ও শেষ প্রর্যন্ত আমার রুপের প্রেমে পড়লেন? . জেনি কে প্রথম দেখি গ্রামের খোলা মাঠে ছোট ছোট বাচ্চাদের সাথে দুষ্টামি করতে! আমি হা করে তার দিকে তাকিয়ে ছিলাম অনেক্ষন...তখন আমি ক্লাশ সিক্সে পড়ি, জেনি আমাকে এসে বলে... এই যে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? নানুর কাছে কিন্তু বিচার দিব... ৬বছর পর জেনি আবার তার নানুর বাড়িতে ভেড়াতে এসেছে..জেনি জানে না যে সেই ছোট বেলায় আমি তার প্রেমে পড়েছিলাম.... যে কয়েকদিন ছিল,তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে আমাকে বারবার বলত কয়েক দিনের পরিচয়ে ও কখনো প্রেম করবে না..আর বলত ওর বয়ফ্রেন্ড আছে....!! . সকালে ঘুম থেকে উঠে একজনের কাছে শুনতে পাই ওরা ঢাকা চলে গেছে... প্রচন্ড রকম মন খারাপ নিয়ে আমি ও পরের দিন ঢাকা চলে আসি. . আমার হূদয়ে সেই ছোট বেলায় জেনির একটা ছবি আকা ছিল! এতদিন ঘোলাটে মনে হলেও অনেক বছর পর জেনি কে দেখার পর এখন দুচোখ বন্ধ করলেই স্পষ্ট দেখতে পাই আমার ড্রিম গার্ল কে.. জেনি কে...!! . ঢাকা এসে কলেজে, আশেপাশে অনেক মেয়ে দেখেছি...কার প্রতি নুন্যতম অনুভুতি ও জাগে নি কখনো...অথচ জেনি কে নিয়ে একটু ভাবলেই আমার হার্টবির্ট বেড়ে যায়.... ড্রিম গার্ল জেনিকে অনেক আগেই হূদ রাজ্যে বসিয়ে রেখেছি..অনেক কষ্ট করে একজনের কাছ থেকে জানতে পারি যে জেনি সিটি কলেজে পড়ে! আমার কলেজ দুপুরে হওয়াতে প্রতি দিন সকালে গিয়ে কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম...ফেবুতেও অনেক খুঁজেছি..কোথাও পাইনি.... . যাহোক, ইন্টার পরীক্ষা দিয়ে আমি কোচিংয়ে ভর্তি হই! পড়াশুনার পাশাপাশি যখন একটু মন খারাপ থাকত তখন ফেবুতে আসতাম...!তেমন এক্টিভ ছিলাম না! ফেবু লগ ইন করে দেখি একটা মেয়ে স্ট্যাটাস দিয়েছে.... ৃথীবির সব ছেলেরা মেয়েদের রুপের পাগল!! তুমি আমার সাথে এইরকম করতে পারলা?? আমি যখন সুন্দর ছিলাম....আর এখন.......!!! অনেকে কমেন্ট করেছে..আমি ও একটা কমেন্ট করি.......!!! . প্রায় এক ঘন্টা পর আবার ফেবুতে লগ ইন করে দেখি মেয়েটা আমাকে একটা মেসেজ দিয়েছে যে, আপনাকে খুব চিনা চিনা লাগে..কোথাও দেখেছি মনে হয়...আপনি কি করেন? আর আপনার বাসা কোথায়....?? তার প্রোফাইল চেক করে মেসেজের রিপ্লাই দেই..কিন্তু কোন উওর নেই... কয়েকদিন পর দেখি আইডি নেইম কালো..!! প্রতিদিন এসে ফেবুতে ইনবক্স চেক (কারন যে আইডি থেকে মেসেজ দিয়েছিল নাম অন্য হলেও স্ট্যাডি এট সিটি কলেজ ছিল) করতাম! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ২টো স্বপ্ন দেখতাম এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আর ২য়টা জেনি কে নিয়ে......!! প্রিয় ক্যাম্পাসে ভর্তি হয়ে.. ১ম স্বপ্নটা পুরণ হয়! প্রথম ক্লাশের দিন সবাই সবার সাথে পরিচয় হয়..পিছনে একটা মেয়েকে দেখলাম বোরকা পড়ে চুপ করে বসে আছে! শুধু চোখ ২টো দেখা যায়! খুব চেনা চেনা লাগছে....!! . নিজে থেকে ওহ কার সাথে কথা বলে নাই.. তাই কথা বলি নাই...... ক্লাশে আড় চোখে চেয়ে থাকত.....ভাবলামকয়েক টা দিন যাক তখন না হয় কথা হবে.......!! . রাতে বাসায় গিয়ে ফেবুতে লগ ইন করে দেখি ওই আইডি থেকে মেসেজ....!! প্রায় ৪মাস পর আমার মেসেজের রিপ্লাই দিলেন..?আচ্ছা আপনি কে বলুন তো যে আমাকে চিনেন.....??? না,আসলে মনে হয়েছিল..পরে ভালো করে দেখলাম যে আপনি না যাকে আমি চিনি.... . সব সময় ছেলেদের বিরুদ্ধে স্ট্যাটাস দেন কেন? ছেলেরা এইরকম তাই...!! কয়েকদিন কথাকাটাকাটি করে ফেবুতে তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়...ওর কথা গুলো শেয়ার করে.. মোমবাতি র আগুনে নাকি ওর গলা পুরে যায়..আর তারপরে নাকি বয়ফ্রেন্ড এর সাথে ব্রেক আপ......!! . আচ্ছা তুমি কাউকে ভালোবাসো না?? হুম,সে ছোটবেলা থেকে যখন ভালোবাসা কি তা বুঝতাম না.. তখন থেকে! এখনো তাকে খুঁজে বেড়ায়..সেই আমার ড্রিমগার্ল...!! এখনো বল নাই তাকে যে তুমি ভালোবাসো? বলেছিলাম কিন্তু সে ফিরিয়ে দিয়েছে.. আমি নাকি তার রুপের পাগল...কিন্তু সে জানে না যে আমি ক্লাশ সিক্স থেকেই তাকি ভালোবাসি!! ঠিকই তো বলছে...ছেলেরা এমনি.....!! ওই আবার সব ছেলেদের এক করা হচ্ছে, তাই না? তুমি বিশ্বাস করবে না আমি তাকে কতটুকু ভালোবাসি...আমি ওর খোজ খবর নেই! . এই ঢাকাতেই আছে..সেই দিন শুনলাম ও নাকি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে..আমি তাকে খুঁজে বের করবই......!! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! কয়েকদিন হয় ক্লাশে মেয়েটা কে দেখি না.. ফেবুতে ২দিন হয় সে ও নাই...প্রচন্ড রকম মন খারাপ নিয়ে গাছের নিচে বসে আছি..? হঠাৎ পিছন থেকে বোরকা পড়া মেয়েটা,, . কি ফাহিম সাহেব.. জেনি কে ভাবতেছেন না..ফেসবুক ফ্রেন্ড নুসরাত কে ভাবতেছেন? তার দুচোখে অবাক দৃষ্টি তে চেয়ে থেকে, আনমনে তাকে জিজ্ঞাসা করলাম আপনে জানেন কিভাবে...?? . এখানে বসে বলব,না দাঁড়িয়ে বলব... তার চোখের ভাষায় বুজে ফেলেছি যে এই সে আমার ড্রিম গার্ল জেনি....!! প্লিজ জেনি তুমি আমার পাশে বস...!! . জেনির দুচোখ দিয়ে গড়িয়ে পানি পড়তে থাকে.....!! জানো ফাহিম আমি তোমাকে ফেবুতে দেখে চিনে ফেলেছি..কিন্তু কোন মুখে তোমাকে পরিচয় দিব..?আমি যে মিথ্যা মরিচীকার আশায় সে দিন তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম.....!!কিন্তু আমি খুব অবাক হলাম যে দিন তোমাকে ক্লাশে দেখি...তাই নতুন করে ফেবুতে লুকিয়ে কথা বলি.......!!আমিআসি . ফাহিম...আমাকে ক্ষমা করে দিও.......!!আমি নিজেই আসলে তোমার যোগ্য না.....!! . আর একটা কথা ও বলবা না! একদম চুপ..!! পাশে বসে থাকো...আমার বিশ্বাস ছিল আমি তোমাকে ফিরে পাবো, সেই বিশ্বাসি আজ তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে.. আর হারাতে চাই না...কিন্তু বিধাতা তোমাকে আমার কাছে এইভাবে ফিরিয়ে দিবে কখনো কল্পনা করি নাই....... . ফাহিম,আমার গলা সম্পুন্ন পুরে গেছে,তুমি আমাকে মেনে নিতে পারবা? আমি কিন্তু এখন কেঁদে দিব.. আমি কি তোমার রুপের প্রেমে পরেছি..এখনো তা মনে করবা...হুহ হুহ হুহ হুহ..... . আমার কাধে মাথা রেখে জেনি চেষ্টা করছে চোখের জল লুকাতে.........!!!! . #মুরালঃছেলেদের চোখে তাদের একজন ড্রিমগার্ল থাকে...এই জন্য ছেলেরা হুট করে প্রেমে পরে..আর মেয়েরা ভাবে সে মনে হয় তার রুপে প্রেমে পরেছে.....!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৭ জন


এ জাতীয় গল্প

→ ড্রিম-গার্ল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now