বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আবির বাবা তোর ফোন বাজছে। দেখ তো কে ফোন করেছে?
(এই সময় আবার কে ফোন দিল)
- মা আমি ব্যস্ত আছি দেখো তো কে ফোন দিল?
: সারাদিন মোবাইল আর কম্পিউটার। মোবাইলের চার্জ শেষ এখন কম্পিউটার নিয়ে পরে আছো।
- আপাতত আম্মুর কথা শোনার সময় নাই। আজকেই মিশন টা শেষ করতে হবে। কে ফোন দিল দেখার টাইম নাই।
-- হ্যালো, তুমি কোথায়? আজকে স্যার আসবে না। তুমি তাড়াতাড়ি বের হও। আমার ফোনের চার্জ শেষ তাই আমার এক বান্ধবীর নাম্বার দিয়ে ফোন দিলাম।
: আবির কোথায় যাবে মামনি?
-- আন্টি, আসসালামু আলাইকুম!
: ওয়া আলাইকুমুস সালাম। কে লিজা নাকি?
-- হ্যাঁ। আন্টি আপনি কেমন আছেন?
: আমি ভাল আছি তুমি কেমন আছো?
-- আলহামদুলিল্লাহ ভাল আছি। আন্টি আবির কোথায়?
: আবির তো অসুস্থ।
-- কি হয়েছে আবিরের??
: উতলা হয়ো না। জ্বর আসছে, ঘুমাচ্ছে রুমে।
-- আন্টি জ্বর কি খুব বেশী!!
: ১০১° ডাক্তার বলেছে কয়েকটা দিন বিশ্রাম নিতে।
-- ১০১!! আমাকে তো কিছুই বললো না।
: তুমি জানো না আমার ছেলেটা একটু চাপা স্বভাবের। তুমি কোন চিন্তা করো না।
-- আচ্ছা আন্টি আমি রাখছি।
: হ্যাঁ, আবির বলেছিলো তোমাকে নাকি দেখতে ইচ্ছা করছে? কিন্তু তুমি এখন কিভাবে আসবে!
-- আবির আমাকে দেখতে চেয়েছে। আচ্ছা আন্টি আমি এখনই আসছি।
: আচ্ছা সাবধানে এসো।
- মা তুমি এতখন কার সাথে কথা বলছিলে?কে ফোন করছে?
: লিজা..!
- লিজা..! লিজা কেন ফোন করবে। তুমি না বললে অপরিচিত নাম্বার?
: কেন অন্য কোন নাম্বার দিয়ে ফোন করতে পারে না নাকি?
- তা ঠিক আছে কিন্তু ওর তো এখন প্রাইভেটে থাকার কথা?
: বাহ! বেশ ভালোই তো খবর রাখা হচ্ছে।
- আমার বেস্ট ফ্রেন্ড আমি খবর রাখবো না তো কে রাখবে।
: আচ্ছা শুনি আর কি কি খবর রাখা হয় বউমার?
- মা তুমি না কখন যে কিসব বলো না। লীজা আমার বেস্ট ফ্রেন্ড। আর কিছুই না।
: হইছে শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। লীজা আমাকে সব বলছে।
- কি বলছে লীজা?
: কি ব্যাপার মুখ শুকিয়ে গেছে কেন?
- কই না তো।
: আপনাদের কেলোর কীর্তির কথা। আচ্ছা মেয়েটা দেখতে কেমন? বাবা - মা কি করে?
- এমন ভাবে বলছো মনে হয় ছেলের বিয়ে দিয়ে দিবে।
: দিবো না কেন, অবশ্যই দিবো। অনেক দিন যাবত তোকে ফলো করতেছি কিন্তু ধরতে পারি নাই। কিন্তু আজ হাতে নাতে ধরা পড়েছো।
- মা তোমাদের উকিলদের একটাই দোষ। কথায় কথায় সন্দেহ করা।
: আচ্ছা আজ লীজা বাসায় আসলে সব প্রমান হয়ে যাবে।
- কি? লীজা বাসায় আসবে কেন?
: আমার ছেলের বউকে আমার দেখতে ইচ্ছা হইছে তাই আসবে।
- মা তুমি এসব কি বলতেছো?
: আমি লীজাকে বলছি তুই অসুস্থ। তোমাকে দেখতে চাচ্ছে।
- মিথ্যাটা কেন বললে?
: আর কতদিন এ রকম পালিয়ে বেড়াবি?
- মা তুমি না। আমার ফোন দেও।
: জ্বি না। তা হচ্ছে না।
- মা প্লিজ।
: তুমি কি চাও তোমার বাবার সাথে আমি সবকিছু শেয়ার করি।
- আম্মু।
.
কলিং বেলের শব্দ। জানিনা কে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা-বিল্লাহি আলিউল আজীম। মা যাই দেখে আসি কে আসছে। এখানে চুপ করে বসে থাকো।
-- আন্টি আসসালামু আলাইকুম
: ওয়া আলাইকুমুস সালাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি মিষ্টি দেখতে।
এসো মা ভিতরে এসো। দেখ আবির কে এসেছে। বসো মা। দেখ না তুমি আসার কথা শুনে সুস্থ হয়ে গেছে।
-- এখন কেমন লাগছে?
- হ্যা খুবই ভাল। তা খালি হাতে আমাকে দেখতে এসেছো?
-- না মানে আন্টি বলছে তুমি অসুস্থ। তাই তাড়াহুড়া করে চলে আসছি।
- মহাভারত জয় করে ফেলছো।
: থামবি তুই। মেয়ে তার মায়ের কাছে আসছে। এটাই অনেক। লীজা আসতে কোন অসুবিধা হয় নাই তো।
-- না আন্টি।
: আমাকে আবির সব বলেছে।
আর তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে।
- আম্মু..!
: বাবা কি করে তোমার?
-- জ্বি আন্টি ডাক্তার।
: আর তোমার মা?
-- শিক্ষিকা।
: হুম বুঝলাম। কিন্তু তোমাদের এসব কতদিন ধরে চলছে?
-- জ্বি আন্টি পাচঁ বছর ধরে।
: পাচ বছর তারপরও এত লুকোচুরি। ইশ লজ্জায় মুখ লাল হয়ে গেছে।
-- আন্টি আজ তাহলে আমি আসি?
: কেন বসো, আবির আমি আর দেরি করবো না। ওর ফ্যামিলির সাথে কথা বলবো।
- মা তুমিও না!! থামবে এবার।
: তোমরা বসো আমি চা নিয়ে আসি।
-- আবির এগুলো কি হচ্ছে!?
- যা হবার তাই হচ্ছে।
-- সব হচ্ছে তোমার কারনে। তোমার জ্বর আসার আর সময় পেলো না।
- কে বলছে আমার জ্বর। সব উকিল সাহেবের চালাকি।
-- যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অবশেষে বিয়ে ফাইনাল। এতোদিন আন্টিকে বলো নি কেন?
- আমাকে কি পাগলা কুত্তায় কামরাইছে নাকি। যে বিয়ে করবো। বিয়ে কারা করে জানো?
-- কারা?
- যাদের সুখে থাকতে ভূতে কিলায়!!
-- কি বললে তুমি। আজ তোমার খবর আছে?
- ছাড়ো লিজা আমার লাগছে তো। কি করছো। ছাড়ো না প্লিজ।
.
আবির, এই আবির। পাগলের মতো বকবক করছিস ক্যান। উঠ কতো বেলা হয়েছে। আর কত ঘুমাবি?
- অ্যাঁ....!
: অ্যাঁ না হ্যাঁ। উঠ তাড়াতাড়ি।
- উঠছি....! এমন ভাবে ডেকে তুলছো মনে হচ্ছে ভারত - পাকিস্তানের যুদ্ধ লাগছে, এবং একজন সৈন্য কম পড়ছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now