বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

উপহার

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X একজন বয়স্ক রাজমিস্ত্রী তার কাজ থেকে অবসর নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললো,”বস, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।” তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারন সে ছিলো সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রী। সে বললো, “ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে ?” বয়স্ক রাজমিস্ত্রী এই প্রস্তাবে স্বানন্দে রাজী হয়ে গেল। কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সবসময় সে বাড়ির চিন্তা করতো।তাই এর আগে যত কাজ সে করেছিলো এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরী করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললো, “এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার।” এই কথা শুনে বৃ্দ্ধ আফসোস করলো। সে মনে মনে ভাবলো, “হায় হায় যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো।” অনুপ্রেরণার গল্প: বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতই তৈরী করে চলেছি। কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই। আর তাই সব কাজে আমাদের সেরার চেয়ে অনেক কম চেষ্টাটা করি, অনেক কম পরিশ্রমটা দেই। আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারবো। আমরা আমাদের জীবনের ফেলে আসা দিনে ফিরে যেতে পারি না। তোমার জীবনের সেই রাজমিস্ত্রীটি তুমিই। যে প্রতিদিন ইট, কাঠ, পেরেক দিয়ে তোমার জীবনটাকে গড়ে তুলছো। তোমার আজকের কাজ, চেষ্টা, পরিশ্রম আগামী দিনের সেই বাড়িটা তৈরী করবে যেখানে তুমি থাকবে। তোমার আমলের মাধ্যমে সেই বাড়িটি তুমি জান্নাতে করতে পারবে। তাই আজই যত্নবান হও।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

→ উপহার
→ সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া অত্যান্ত বুদ্ধিমানের কাজ।
→ সঠিক ব্যক্তি সঠিক উপহার দেয়া
→ ♥ উপহার ♥
→ উপহার
→ একটি দামি উপহার
→ ছোট্ট উপহার একটি চিরকুট
→ ★আমার দেওয়া শেষ উপহার★
→ জিজের উপহার
→ খারাপ কাজ নিজের কাছে থেকে যায় কিন্তু ভাল কাজ উপহার হয়ে ফিরে আসে।
→ গার্লফ্রেন্ড টাই উপহার দেয় যখন.......
→ উপহার
→ শেষ উপহার
→ গার্লফ্রেন্ডের সেরা উপহার!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now